মাধবদীতে জলবায়ু পরিবর্তনে করণীয় শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত
২৭ নভেম্বর ২০২১, ০৮:০৪ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৯ এএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীর মাধবদীতে জলবায়ু পরিবর্তনজনিত প্রভাব মোকাবেলার জন্য করণীয় শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১১টায় মাধবদী পৌরসভা হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
এসময় মাধবদী পৌর এলাকায় অবকাঠামো সমূহের উন্নয়ন প্রকল্প, পৌর এলাকায় কার্বন নির্গমন হ্রাস ও পরিবেশ উন্নয়ন শীর্ষক প্রকল্পের কার্যক্রম বিষয়ে মতবিনিময় করা হয়। এসময় জলবায়ু পরিবর্তন সংক্রান্ত মতামত পেশ করেন মাধবদী এসপি ইনস্টিটিউশনের শিক্ষক মোঃ আব্দুল হেকিম মোল্লা, সাংবাদিক মোঃ ফজলুল হক মিলন, আওয়ামী লীগ নেতা মোঃ হাফিজুর রহমান হাফেজ প্রমুখ।
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন মাধবদী পৌরসভার মেয়র মোঃ মোশাররফ হোসেন প্রধান মানিক। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক ও অতিরিক্ত সচিব ড. মোঃ রেজাউল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জলবায়ু পরিবর্তন ট্রাস্টের নিরীক্ষা ও হিসাব রক্ষণ কর্মকর্তা মোঃ আক্তারুজ্জামান।
স্বাগত বক্তব্য রাখেন মাধবদী পৌরসভার নির্বাহী প্রকৌশলী মোঃ তরিকুল ইসলাম। মাধবদী পৌরসভার সচিব মোঃ মনিরুজ্জামানের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন, মাধবদী পৌরসভার কাউন্সিলর পরিমল ঘোষ, মোঃ জাকির হোসেন, মোঃ শেখ ফরিদ, মোঃ মনিরুজ্জামান মনির শাহ।
এসময় আরো উপস্থিত ছিলেন মাধবদী পৌরসভার কাউন্সিলর গৌতম ঘোষ, মোঃ বাবুল, মোঃ দেলোয়ার হোসেন, মোঃ হায়দার আলী, মোঃ নওশের আলী, মোঃ রাজিবসহ স্থানীয় ও রাজনৈতিক ব্যক্তিবর্গ।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা