মানিকগঞ্জে বাস-অটোরিকশা সংঘর্ষ: একই পরিবারের ৬ জনসহ নিহত ৭
০৪ ডিসেম্বর ২০২০, ০৭:০০ পিএম | আপডেট: ২৭ আগস্ট ২০২৬, ০৪:৫৫ পিএম
নিজস্ব প্রতিবেদক:
মানিকগঞ্জে বাস-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের ছয়জনসহ ৭ জন নিহত হয়েছেন। শুক্রবার (৪ ডিসেম্বর) বেলা আড়াইটার দিকে ঘিওর-দৌলতপুর আঞ্চলিক সড়কের মূলকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নিহতদের মধ্যে একই পরিবারের ছয়জন রয়েছেন। অন্যজন অটোরিকশার চালক বলে জানা গেছে। এদের একজন শিশু ও দুইজন নারী রয়েছেন। নিহতরা হলেন- হরেকৃষ্ণ (৫৫), হরেকৃষ্ণের মা খুশি বালা (৭০), ছেলে গোবিন্দ (৩০), পুত্রবধূ ববিতা (২৫), ফুফাতো ভাই রামপ্রসাদ (৫৫), নাতনি রাধে (৩) ও অটোরিকশা চালক জামাল (৩৫)। এদের মধ্যে হরেকৃষ্ণের বাড়ি টাঙ্গাইলের নাগরপুর উপজেলার চাষাভাদড়া এলাকায়। আর অটোরিকশা চালক জামাল মানিকগঞ্জের দৌলতপুুর উপজেলার সমেতপুর গ্রামের বাসিন্দা।
শিবালয় সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার তানিয়া সুলতানা গণমাধ্যমেক জানান, হরেকৃষ্ণ তার নাতনি রাধেকে চিকিৎসার জন্য অটোরিকশায় করে হাসপাতালে নিচ্ছিলেন। ঘিওর-দৌলতপুর আঞ্চলিক সড়কের মূলকান্দি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বাস অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। গুরুতর আহত হন অটোরিকশার যাত্রীরা। পরে তাদের উদ্ধার করে মানিকগঞ্জ সদর হাসপাতালে নিলে চিকিৎসক তাদের একে একে মৃত ঘোষণা করেন।
বিভাগ : বাংলাদেশ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা