বজ্রপাতে দুই ভাইয়ের মৃত্যু
২১ সেপ্টেম্বর ২০১৯, ১২:১৯ পিএম | আপডেট: ২৭ আগস্ট ২০২৬, ০৪:০৬ পিএম
নিজস্ব প্রতিবেদক:
বরগুনায় বজ্রপাতে আপন দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। বরগুনার আমতলী উপজেলার গুলিশাখালী ইউনিয়নের ডালাচারা গ্রামে শুক্রবার (২০ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- গুলিশাখালী ইউনিয়নের গুলিশাখালী গ্রামের মরহুম ইউনুস খানের ছেলে ইউসুফ (৪৪) ও সোহরাব (৩৭)।
পুলিশ ও স্থানীয়রা জানান, গুলিশাখালী গ্রামের বাড়ি থেকে ব্যক্তিগত কাজে সকালে মোটরসাইকেলে ডালাচারা যান ইউসুফ ও সোহরাব। কাজ শেষে দুপুর আড়াইটার দিকে বাড়ি ফিরছেলেন দুই ভাই। এ সময় বৃষ্টি শুরু হলে ওই গ্রামের রাস্তার পাশের একটি টিনের ঘরের বারান্দায় আশ্রয় নেন তারা। এ সময় ওই বারান্দায় বজ্রপাতে হলে একসঙ্গে দুই ভাই মারা যান। একসঙ্গে দুই ভাইয়ের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
এ বিষয়ে আমতলী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবুল বাসার বলেন, বজ্রপাতে দুই ভাই মারা যাওয়ার খবর আমরা পেয়েছি। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে মরদেহ উদ্ধারের জন্য ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ দুটি স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
বিভাগ : বাংলাদেশ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা