এসএসসি-এইচএসসির প্রকাশিত সিলেবাস সংশোধনের নির্দেশ শিক্ষামন্ত্রীর
২৭ জানুয়ারি ২০২১, ০৭:১৫ পিএম | আপডেট: ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৪ পিএম
নিজস্ব প্রতিবেদক:
২০২১ সালের এসএসসি ও সমমান এবং এইচএসসি সমমানের পরীক্ষার্থীদের জন্য প্রণয়ন করা সংক্ষিপ্ত সিলেবাস সংশোধনের নির্দেশ দিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। বুধবার (২৭ জানুয়ারি) জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডে (এনসিটিবি) অনুষ্ঠিত জরুরি বৈঠকে এই নির্দেশনা দেন।
বৈঠকে এসএসসি ও সমমানের জন্য তিন মাস এবং এইচএসসি ও সমমানের জন্য চার মাসে শেষ করা যায় এমন সংক্ষিপ্ত সিলেবাস তৈরির নির্দেশনা দেন শিক্ষামন্ত্রী। শিক্ষার্থীদের পরবর্তী শ্রেণির জন্য যোগ্য করে তুলতে ন্যূনতম মৌলিক সক্ষমতা অর্জনের (কোর কম্পিটেন্ট) সংক্ষিপ্ত সিলেবাস এক সপ্তাহের মধ্যে প্রণয়নে সংশ্লিষ্টদের নির্দেশ দেন তিনি।
শিক্ষামন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মোঃ মাহবুব হাসান, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ড. সৈয়দ মো গোলাম ফারুক, এনসিটিবির চেয়ারম্যান অধ্যাপক নারায়ণ চন্দ্র সাহা এবং এনসিটিবির সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিতি ছিলেন।
এনসিটিবির চেয়ারম্যান নারায়ণ চন্দ্র সাহা গণমাধ্যমকে বলেন, মন্ত্রী নির্দেশ দিয়েছেন, যেহেতু এসএসসির জন্য তিন মাস ক্লাস করাতে পারবো এবং এইচএসসির জন্য চার মাস ক্লাস করাতে পারবো, সে কারণে সেই উপযোগী করে সিলেবাস তৈরি করতে হবে। আগামী এক সপ্তাহের মধ্যেই নতুন সংক্ষিপ্ত সিলেবাস করতে পারবো।
বৈঠকে জানানো হয়, এসএসসি ও সমমান এবং এইচএসসি সমমানের পরীক্ষার্থীদের জন্য যে সংক্ষিপ্ত সিলেবাস তৈরি করা হয়েছিল তা ছয় মাসেও শেষ করা সম্ভব ছিল না। কারণ পুরো সিলেবাসের কোনও অংশে মাত্র ৩০ শতাংশ আবার কোনও অংশে মাত্র ২০ শতাংশ কমানো হয়েছিল। কোনও রকমে একটি সিলেবাস তৈরি করা হয়েছিল শিক্ষার্থীদের জন্য।
বৈঠকে সংশ্লিষ্ট কর্মকর্তাদের শিক্ষামন্ত্রী নির্দেশ দিয়ে জানান, পরবর্তী শ্রেণির যোগ্য করে তুলতে ন্যূনতম মৌলিক সক্ষমতা অর্জনের (কোর কম্পিটেন্ট) জন্য শিক্ষার্থীদের যা প্রয়োজন তা সন্নিবেশিত করতে হবে।
গত ২৫ জানুয়ারি সংক্ষিপ্ত সিলেবাস তৈরি করে শিক্ষাপ্রতিষ্ঠান ও সংশ্লিষ্টদের পাঠিয়ে দিলে শিক্ষাপ্রতিষ্ঠান থেকে জানানো হয়, এই সিলেবাস ছয় মাসেও শেষ করা সম্ভব নয়। এই বিষয়টি শিক্ষামন্ত্রী জানতে পারলে বুধবার সংশ্লিষ্টদের নিয়ে জরুরি বৈঠক করেন শিক্ষামন্ত্রী।
বিভাগ : বাংলাদেশ
- বিনামূল্যে মদ না পেয়ে মদের দোকানে পেট্রোলের আগুন, ঝলসে গেল কর্মচারী
- রাজনৈতিক জটিলতা ও প্রতিহিংসা মুক্ত হয়ে এগিয়ে যাবে বাংলাদেশের মানুষ: স্থানীয় সরকার মন্ত্রী
- বিপিএম (সেবা) পদকে ভূষিত হলেন নরসিংদীর পুলিশ সুপার মোঃ আবদুল্লাহ্-আল-ফারুক
- এক দল ডিসেম্বরে ধাক্কা মেরে ফেলে দেবে, আরেক পতিত স্বৈরাচার ফিরে আসবে বলার মধ্যে যোগসূত্র পাওয়া যায়: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী
- রঙিন থলে
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল