করোনায় সারাদেশে আরও ২২ জনের মৃত্যু, নতুন শনাক্ত ২১৭২
২১ মার্চ ২০২১, ০৪:১৮ পিএম | আপডেট: ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২১ পিএম
নিজস্ব প্রতিবেদক:
করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে সারাদেশে গত ২৪ ঘণ্টায় আরও ২২ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ১৯ জন পুরুষ ও ৩ জন নারী। এ নিয়ে দেশে করোনায় মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৮ হাজার ৬৯০ জনে। এছাড়া গত ২৪ ঘণ্টায় আরও ২ হাজার ১৭২ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৫ লাখ ৭০ হাজার ৮৭৮ জনে। রোববার (২১ মার্চ) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশের সরকারি ও বেসরকারি ২১৯টি ল্যাবরেটরিতে ২১ হাজার ২৫৯টি নমুনা সংগ্রহ এবং ২১ হাজার ১০৮টি নমুনা পরীক্ষা করা হয়। গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্তের হার ১০ দশমিক ২৯ শতাংশ। এ নিয়ে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়াল ৪৪ লাখ ৯ হাজার ১১৯ জনে। একই সময়ে করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন এক হাজার ৬৮৭ জন। এ নিয়ে দেশে মোট সুস্থ রোগীর সংখ্যা বৃদ্ধি পেয়ে দাঁড়াল পাঁচ লাখ ২২ হাজার ৪০৫ জনে।
দেশে ২০২০ সালের ৮ মার্চ প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। করোনায় প্রথম করোনা রোগীর মৃত্যু হয় এর ১০ দিন পর, ১৮ মার্চ। আজ রোববার পর্যন্ত দেশে করোনায় মোট মৃতের মধ্যে পুরুষ ৬ হাজার ৫৭০ জন ও নারী দুই হাজার ১২০ জন।
গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত ২২ জনের মধ্যে ত্রিশোর্ধ্ব একজন, চল্লিশোর্ধ্ব দুজন, পঞ্চাশোর্ধ্ব ছয়জন ও ষাটো ১৩ জন রয়েছেন। বিভাগওয়ারী হিসাবে ২২ জনের মধ্যে ঢাকা বিভাগে ১৭ জন, চট্টগ্রামে দুজন, রাজশাহীতে দুজন ও বরিশাল বিভাগে একজন মারা গেছেন।
বিভাগ : বাংলাদেশ
- বিপিএম (সেবা) পদকে ভূষিত হলেন নরসিংদীর পুলিশ সুপার মোঃ আবদুল্লাহ্-আল-ফারুক
- এক দল ডিসেম্বরে ধাক্কা মেরে ফেলে দেবে, আরেক পতিত স্বৈরাচার ফিরে আসবে বলার মধ্যে যোগসূত্র পাওয়া যায়: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী
- রঙিন থলে
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার