আড়াই মাস পর করোনায় একদিনে সর্বোচ্চ ৩০ জনের মৃত্যু, আক্রান্ত ২৮০৯
২২ মার্চ ২০২১, ০৫:১৮ পিএম | আপডেট: ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২১ পিএম
নিজস্ব প্রতিবেদক:
সারাদেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে ৩০ জন মারা গেছেন। তাদের মধ্যে পুরুষ ২৫ জন ও নারী পাঁচজন। আড়াই মাস পর করোনায় একদিনে সর্বোচ্চ মৃত্যু হলো। এর আগে গত ৭ জানুয়ারি প্রাণঘাতী এ ভাইরাসে ৩১ জনের মৃত্যু হয়। সোমবার (২২ মার্চ) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত করোনা বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
গত একদিনে মৃত ৩০ জনসহ দেশে করোনায় মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৮ হাজার ৭২০ জনে। এছাড়া এই সময়ে ২ হাজার ৮০৯ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল পাঁচ লাখ ৭৩ হাজার ৬৮৭ জনে।
দেশে ২৪ ঘণ্টায় করোনাভাইরাস শনাক্ত রোগীর সংখ্যা গত ৭ মাসের মধ্যে সবচেয়ে বেশি। এর আগে ২০২০ সালের ২০ আগস্ট ২ হাজার ৮৬৮ জন করোনা রোগী শনাক্ত হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশের সরকারি ও বেসরকারি ২১৯টি ল্যাবরেটরিতে ২৬ হাজার ১টি নমুনা সংগ্রহ ও ২৫ হাজার ১১১টি নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়াল ৪৪ লাখ ৩৪ হাজার ৩২০ জনে। ২৪ ঘণ্টায় রোগী শনাক্তের হার ১১ দশমিক ১৯ শতাংশ।
এতে আরও বলা হয়েছে, একই সময়ে করোনাভাইরাস থেকে সুস্থ হয়ে উঠেছে ১ হাজার ৭৫৪ জন। এ নিয়ে দেশে মোট সুস্থ রোগীর সংখ্যা বেড়ে দাঁড়াল পাঁচ লাখ ২৪ হাজার ১৫৯ জনে।
বিভাগ : বাংলাদেশ
- বিপিএম (সেবা) পদকে ভূষিত হলেন নরসিংদীর পুলিশ সুপার মোঃ আবদুল্লাহ্-আল-ফারুক
- এক দল ডিসেম্বরে ধাক্কা মেরে ফেলে দেবে, আরেক পতিত স্বৈরাচার ফিরে আসবে বলার মধ্যে যোগসূত্র পাওয়া যায়: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী
- রঙিন থলে
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার