করোনায় দেশে ২৪ ঘণ্টায় প্রাণ গেল আরও ৭৮ জনের, শনাক্ত ৩০৩১
২৭ এপ্রিল ২০২১, ০৫:২৯ পিএম | আপডেট: ২২ সেপ্টেম্বর ২০২৬, ১২:১২ পিএম
নিজস্ব প্রতিবেদক:
করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারাদেশে আরও ৭৮ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে পুরুষ ৪৫ জন ও নারী ৩৩ জন। ৭৮ জনের মধ্যে সরকারি হাসপাতালে ৪৯ জন, বেসরকারি হাসপাতালে ২৭ জন এবং বাসায় দুইজনের মৃত্যু হয়। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১১ হাজার ২২৮ জন।
একই সময়ে সরকারি ও বেসরকারি ৩৫৮টি ল্যাবরেটরিতে ২৪ হাজার ২৩৭টি নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে দেশে মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৫৩ লাখ ৯৫ হাজার ৫২৪টি। নমুনা পরীক্ষায় নতুন রোগী শনাক্ত হয়েছেন ৩ হাজার ৩১ জন। এ নিয়ে মোট আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়াল ৭ লাখ ৫১ হাজার ৬৫৯ জন।
মঙ্গলবার (২৭ এপ্রিল) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষায় শনাক্তের হার ১২ দশমিক ৫১ শতাংশ। গত বছরের ৮ মার্চ প্রথম রোগী শনাক্ত হওয়ার পর থেকে এ পর্যন্ত শনাক্তের মোট হার ১৩ দশমিক ৯৩ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন ৫ হাজার ২৩৪ জন। এ নিয়ে দেশে করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর চিকিৎসা শেষে সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা ৬ লাখ ৬৬ হাজার ৯২৭ জন। ২৪ ঘণ্টায় সুস্থতার হার ৮৮ দশমিক ৭৩ শতাংশ।
এদিকে গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত ৭৮ জনের মধ্যে ত্রিশোর্ধ্ব তিনজন, চল্লিশোর্ধ্ব সাতজন, পঞ্চাশোর্ধ্ব ১৫ জন ও ষাটোর্র্ধ্ব ৫৩ জন রয়েছেন। এদের মধ্যে ঢাকা বিভাগে ৫০ জন, চট্টগ্রামে ১০ জন, রাজশাহীতে ৬ জন, খুলনায় ৬ জন, বরিশালে একজন, সিলেটে ৩ জন ও ময়মনসিংহ বিভাগে দুইজনের মৃত্যু হয়।
উল্লেখ্য, গত বছরের ৮ মার্চ দেশে প্রথম তিনজনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত প্রথম একজনের মৃত্যু হয়।
বিভাগ : বাংলাদেশ
- বিপিএম (সেবা) পদকে ভূষিত হলেন নরসিংদীর পুলিশ সুপার মোঃ আবদুল্লাহ্-আল-ফারুক
- এক দল ডিসেম্বরে ধাক্কা মেরে ফেলে দেবে, আরেক পতিত স্বৈরাচার ফিরে আসবে বলার মধ্যে যোগসূত্র পাওয়া যায়: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী
- রঙিন থলে
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার