করোনায় ২৪ ঘণ্টায় আরও ৬০ জনের মৃত্যু
০১ মে ২০২১, ০৭:৩৬ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৬ পিএম
নিজস্ব প্রতিবেদক:
দেশে করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে মৃত্যুর তালিকা দীর্ঘ থেকে দীর্ঘ হচ্ছে। গত ২৪ ঘণ্টায় এ ভাইরাস কেড়ে নিয়েছে আরও ৬০ জনের প্রাণ। এ নিয়ে দেশে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১১ হাজার ৫১০ জনে।
একই সময়ে আক্রান্ত রোগী হিসেবে শনাক্ত হয়েছেন আরও ১ হাজার ৪৫২ জন। ফলে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ৭ লাখ ৬০ হাজার ৫৮৪। এছাড়া গত ২৪ ঘণ্টায় আরও ৩ হাজার ২৪৫ জন করোনা থেকে সেরে উঠেছেন। সব মিলিয়ে সুস্থ হয়েছেন ৬ লাখ ৮৪ হাজার ৬৭১ জন।
শনিবার (১ মে) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় মোট ১৫ হাজার ১১৭ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ১ হাজার ৪৫২ জনের মধ্যে মিলেছে করোনা। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৯ দশমিক ৬। অধিদফতরের হিসাব মতে, গত ২৪ ঘণ্টায় শনাক্ত রোগীর সংখ্যা ৬ সপ্তাহের মধ্যে সর্বনিম্ন। এর চেয়ে কম রোগী শনাক্ত হয় গত ১৪ মার্চ। সেদিন ১ হাজার ১৫৯ জনের মধ্যে মিলেছিল করোনা।
২০১৯ সালের ডিসেম্বরে চীন থেকে ছড়ানো করোনাভাইরাস বাংলাদেশে শনাক্ত হয়েছে ২০২০ সালের ৮ মার্চ। সেদিন দেশে করোনার প্রথম রোগী শনাক্তের কথা জানায় স্বাস্থ্য অধিদফতর। ১৮ মার্চ করোনায় প্রথম একজনের মৃত্যুর খবর পাওয়া যায়। এরপর ধীরে ধীরে আক্রান্ত ও মৃত্যুর হার বাড়তে থাকে। দেশে সর্বোচ্চ ১১২ জনের মৃত্যুর রেকর্ডের কথা জানানো হয় গত ১৯ এপ্রিল। আর সর্বোচ্চ ৭ হাজার ৬২৬ জনের করোনা শনাক্ত হয় ৭ এপ্রিল।
বিভাগ : বাংলাদেশ
- বিপিএম (সেবা) পদকে ভূষিত হলেন নরসিংদীর পুলিশ সুপার মোঃ আবদুল্লাহ্-আল-ফারুক
- এক দল ডিসেম্বরে ধাক্কা মেরে ফেলে দেবে, আরেক পতিত স্বৈরাচার ফিরে আসবে বলার মধ্যে যোগসূত্র পাওয়া যায়: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী
- রঙিন থলে
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার