করোনায় দেশে আরও ৪১ জনের মৃত্যু, নতুন শনাক্ত ১৮২২
০৬ মে ২০২১, ০৫:৪৩ পিএম | আপডেট: ০৬ নভেম্বর ২০২৬, ০২:১৪ পিএম
নিজস্ব প্রতিবেদক:
করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারাদেশে আরও ৪১ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে পুরুষ ২২ জন ও নারী ১৯ জন। মৃতদের মধ্যে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৪০ জন এবং একজন বাড়িতে মারা যান। এ নিয়ে এখন পর্যন্ত দেশে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১১ হাজার ৭৯৬ জনে।
একই সময়ে নতুন করোনা রোগী শনাক্ত হয়েছেন ১ হাজার ৮২২ জন। এ নিয়ে মোট আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়াল ৭ লাখ ৬৯ হাজার ১৬০ জন। বৃহস্পতিবার (৬ মে) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় দেশের সরকারি ও বেসরকারি ল্যাবরেটরিতে ২১ হাজার ৮২২টি নমুনা সংগ্রহ এবং ২১ হাজার ৫৮৫টি নমুনা পরীক্ষা করা হয়। এরমধ্যে পজিটিভ রিপোর্ট আসে ১ হাজার ৮২২ জন।
এদিকে, একদিনে করোনা থেকে সুস্থ হয়েছেন ৩ হাজার ৬৯৮ জন। এ নিয়ে দেশে করোনা থেকে মোট সুস্থ হলেন মোট ৭ লাখ ২ হাজার ১৬৩ জন। ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে শূন্য থেকে চল্লিশোর্ধ্ব দুইজন, পঞ্চাশোর্ধ্ব ১৫ জন এবং ষাটোর্র্ধ্ব ২৪ জন রয়েছেন। মৃতদের মধ্যে ঢাকা বিভাগে ২০ জন, চট্টগ্রামে ১৪ জন, রাজশাহীতে দুইজন, খুলনায় একজন, বরিশালে দুইজন এবং সিলেটে দুইজনের মৃত্যু হয়।
গত বছরের ৮ মার্চ দেশে প্রথম তিনজনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত প্রথম একজনের মৃত্যু হয়।
বিভাগ : বাংলাদেশ
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ
- ঘোড়াদিয়ায় পরিত্যক্ত ঘরে এসআরবি'র অভিযান: অস্ত্র, গুলি, মাদক বিক্রির টাকা উদ্ধার
- প্রতিভা অন্বেষণে মুগ্ধতা ছড়াল বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা
- নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সকল অফিস শতভাগ ধূমপানমুক্ত ঘোষণা
- রায়পুরায় যাত্রীবাহি বাস হতে ১৪০ রাউন্ড কার্তুজসহ নারী গ্রেপ্তার
- বড় বড় রাখাল যারা, বনে বসে থাকে তারা
- পূজার ছুটি শেষে ফিরে দেখেন বাসায় রাখা ৫০ লাখ টাকা ও স্বর্ণালংকার চুরি