করোনায় দেশে ২৪ ঘণ্টায় ২৮ জনের মৃত্যু, শনাক্ত ১৩৫৪
২৩ মে ২০২১, ০৫:৫৮ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৮ পিএম
নিজস্ব প্রতিবেদক:
দেশে করোনাভাইরাসে (কোভিড-১৯) গত ২৪ ঘণ্টায় নতুন করে ২৮ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে পুরুষ ২০ এবং নারী ৮ জন। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২ হাজার ৩৭৬ জনে। একই সময়ে নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছে ১ হাজার ৩৫৪ জন। এতে মোট শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৭ লাখ ৮৯ হাজার ৮০ জনে। এদিকে গত ২৪ ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন ৮৯৯ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৭ লাখ ৩০ হাজার ৬৯৭ জন।
রোববার (২৩ মে) স্বাস্থ্য অধিদফতরের করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় ১৫ হাজার ১৮২ জনের নমুনা সংগ্রহ ও ১৫ হাজার ২০৫ টি নমুনা পরীক্ষা করা হয়েছে। দেশে এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৫৮ লাখ ২০ হাজার ৬১২টি। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ৮ দশমিক ৯০ শতাংশ। মোট পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১৩ দশমিক ৫৬ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ২৮ জনের মধ্যে ঢাকা বিভাগে ১০ , চট্টগ্রামে ৭, বরিশালে ৩, সিলেটে ৫, ময়মনসিংহে ১ জন এবং রংপুরে ২ জন মারা গেছেন। বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, মারা যাওয়াদের মধ্যে ১৪ জনেরই বয়স ৬০ বছরের বেশি। এছাড়া ৫১ থেকে ৬০ বছরের ১০ জন, ৪১ থেকে ৫০ বছরের ৩ জন এবং ৩১ থেকে ৪০ বছরের ১ জন।
বিভাগ : বাংলাদেশ
- বিপিএম (সেবা) পদকে ভূষিত হলেন নরসিংদীর পুলিশ সুপার মোঃ আবদুল্লাহ্-আল-ফারুক
- এক দল ডিসেম্বরে ধাক্কা মেরে ফেলে দেবে, আরেক পতিত স্বৈরাচার ফিরে আসবে বলার মধ্যে যোগসূত্র পাওয়া যায়: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী
- রঙিন থলে
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার