করোনায় ২৪ ঘণ্টায় সারাদেশে ৩৮ জনের মৃত্যু
২৯ মে ২০২১, ০৬:০২ পিএম | আপডেট: ০৬ নভেম্বর ২০২৬, ০১:৫৪ পিএম
নিজস্ব প্রতিবেদক:
সারাদেশে করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৩৮ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে পুরুষ ২৮ ও নারী ১০ জন। মৃতদের মধ্যে হাসপাতালে ৩৭ জন এবং বাসায় একজন মারা যান। এ নিয়ে দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১২ হাজার ৫৪৯ জনে।
একই সময়ে নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছেন এক হাজার ৪৩ জন। এ নিয়ে দেশে মোট করোনা রোগী শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৭ লাখ ৯৭ হাজার ৩৮৬ জনে।
গত ২৪ ঘণ্টায় শনাক্ত কমলেও মৃতের সংখ্যা বেড়েছে। গতকাল শুক্রবার (২৮ মে) দেশে করোনা আক্রান্ত হয়ে ৩১ জনের মৃত্যু হয়। একই সময়ে নতুন করে ১ হাজার ৩৫৮ জন শনাক্ত হয়।
শনিবার (২৯ মে) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় দেশের ৫০২টি ল্যাবে ১৩ হাজার ১৮৪টি নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৭ দশমিক ৯১ শতাংশ। এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৪৮ শতাংশ।
এদিকে, গত একদিনে করোনা থেকে সুস্থ হয়েছেন আরও ১ হাজার ১৮৭ জন। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ৭ লাখ ৩৭ হাজার ৪০৮ জন। সুস্থতার হার ৯২ দশমিক ৪৮ শতাংশ।
বিভাগীয় পরিসংখ্যান অনুসারে মৃতদের মধ্যে ঢাকা বিভাগে আটজন, চট্টগ্রামে চারজন, রাজশাহীতে সাতজন, খুলনায় সাতজন, বরিশালে একজন, সিলেট পাঁচজন, রংপুরে চারজন এবং ময়মনসিংহ বিভাগে দুইজন মারা যান।
এছাড়া, ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে পুরুষ ২৮, নারী ১০ জন। তাদের মধ্যে ত্রিশোর্ধ্ব চার, চল্লিশোর্ধ্ব নয়, পঞ্চাশোর্ধ্ব ছয় ও ষাটোর্ধ্ব ১৯ জন।
গত বছরের ৮ মার্চ দেশে প্রথম তিনজনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে এই ভাইরাসে আক্রান্ত প্রথম একজনের মৃত্যু হয়।
বিভাগ : বাংলাদেশ
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ
- ঘোড়াদিয়ায় পরিত্যক্ত ঘরে এসআরবি'র অভিযান: অস্ত্র, গুলি, মাদক বিক্রির টাকা উদ্ধার
- প্রতিভা অন্বেষণে মুগ্ধতা ছড়াল বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা
- নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সকল অফিস শতভাগ ধূমপানমুক্ত ঘোষণা
- রায়পুরায় যাত্রীবাহি বাস হতে ১৪০ রাউন্ড কার্তুজসহ নারী গ্রেপ্তার
- বড় বড় রাখাল যারা, বনে বসে থাকে তারা
- পূজার ছুটি শেষে ফিরে দেখেন বাসায় রাখা ৫০ লাখ টাকা ও স্বর্ণালংকার চুরি