করোনায় দেশে আরও ৪১ জনের মৃত্যু, নতুন শনাক্ত ১৭৬৫
০১ জুন ২০২১, ০৭:১৯ পিএম | আপডেট: ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১০ পিএম
নিজস্ব প্রতিবেদক:
দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৪১ জন মারা গেছেন। তাদের মধ্যে পুরুষ ২৬ জন ও নারী ১৫ জন। ৪১ জনের মধ্যে সরকারি হাসপাতালে ২৮ জন, বেসরকারি হাসপাতালে ১০ জন এবং বাসায় ৩ জন মারা যান। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১২ হাজার ৬৬০ জনে।
এই সময়ে নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছেন ১ হাজার ৭৬৫ জন। এ নিয়ে দেশে মোট করোনা রোগী শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৮ লাখ দুই হাজার ৩০৫ জনে।
মঙ্গলবার (১ জুন) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সরকারি ও বেসরকারি ৫০৩ টি ল্যাবরেটরিতে ১৮ হাজার ৫৩৬ টি নমুনা সংগ্রহ ও ১৮ হাজার ২৫০টি নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়াল ৫৯ লাখ ৬৫ হাজার ৭৬৩টি।
২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষায় শনাক্তের হার ৯ দশমিক ৬৭ শতাংশ। গত বছরের ৮ মার্চ প্রথম রোগী শনাক্ত হওয়ার পর থেকে এ পর্যন্ত শনাক্তের মোট হার ১৩ দশমিক ৪৫ শতাংশ।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন ১ হাজার ৭৭৯ জন। এ নিয়ে দেশে করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর চিকিৎসা শেষে সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা ৭ লাখ ৪২ হাজার ১৫১ জন। ২৪ ঘণ্টায় সুস্থতার হার ৯২ দশমিক ৫০ শতাংশ।
২৪ ঘণ্টায় করোনায় মৃত ৪১ জনের মধ্যে শূন্য থেকে ১০ বছরের একজন, ত্রিশোর্ধ্ব দুইজন, চল্লিশোর্ধ্ব চারজন, পঞ্চাশোর্ধ্ব ১০ জন ও ষাটোর্র্ধ্ব ২৪ জন রয়েছেন। এদের মধ্যে ঢাকা বিভাগে ১৫ জন, চট্টগ্রামে ১১ জন, রাজশাহীতে ছয়জন, খুলনায় চারজন, বরিশালে দুইজন ও সিলেট বিভাগে তিনজনের মৃত্যু হয়।
গত বছরের ৮ মার্চ দেশে প্রথম তিনজনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে এই ভাইরাসে আক্রান্ত প্রথম একজনের মৃত্যু হয়।
বিভাগ : বাংলাদেশ
- বিপিএম (সেবা) পদকে ভূষিত হলেন নরসিংদীর পুলিশ সুপার মোঃ আবদুল্লাহ্-আল-ফারুক
- এক দল ডিসেম্বরে ধাক্কা মেরে ফেলে দেবে, আরেক পতিত স্বৈরাচার ফিরে আসবে বলার মধ্যে যোগসূত্র পাওয়া যায়: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী
- রঙিন থলে
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার