শিল্পমন্ত্রীর দায়িত্ব পেলেন নরসিংদী-৪ (মনোহরদী-বেলাব) আসনের সাংসদ অ্যাডভোকেট নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন

০৬ জানুয়ারি ২০১৯, ০৬:০৯ পিএম | আপডেট: ০১ নভেম্বর ২০২৬, ১২:২৮ পিএম


শিল্পমন্ত্রীর  দায়িত্ব পেলেন নরসিংদী-৪ (মনোহরদী-বেলাব) আসনের সাংসদ অ্যাডভোকেট নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন

নিজস্ব প্রতিবেদক

সদ্যসমাপ্ত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নরসিংদী-৪ (মনোহরদী-বেলাব) আসন থেকে চতুর্থবার নির্বাচিত এমপি কেন্দ্রীয় আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য অ্যাডভোকেট নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন। নির্বাচিত হবার পর থেকে তার নির্বাচনী এলাকায় বেশ কিছুদিন তাকে মন্ত্রীত্ব দেয়ার দাবি এবং প্রত্যাশা করে আসছিল এলাকাবাসী। অবশেষে তাদের প্রত্যাশা পূরণ হল।
১৯৯৬ সালের পর নরসিংদী - ৪ (বেলাব, মনোহরদী) আসনের মানুষ আবারো মন্ত্রী পেল।

উল্লেখ্য, তিনি দুই লাখ ৫৬ হাজার পাঁচশ ৪০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি বিএনপির প্রার্থী অ্যাডভোকেট সরদার সাখাওয়াত হোসেন বকুল পেয়েছিলেন ১৬ হাজার পাঁচশ পাঁচ ভোট।


বিভাগ : বাংলাদেশ


এই বিভাগের আরও