প্রধানমন্ত্রীর সাথে কথা কইয়া বিরাট খুশি হইসি
১৫ মে ২০১৯, ১০:৪৬ পিএম | আপডেট: ০১ নভেম্বর ২০২৬, ১২:২৮ পিএম
টাইমস ডেস্ক:
নেত্রকোনার মো. ডালিম রিকশা চালিয়ে অতিকষ্টে দিনযাপন করেন। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের কোথাও হয়তো পেয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফোন নম্বর। সেই নম্বর ভুল না সঠিক, তা নিয়েও সংশয়ে ছিলেন ডালিম। অনেকটা ভাগ্যের ওপর নির্ভর করে আর সাহস নিয়েই ফোন দিয়ে বসেন ওই নম্বরে। ফোন রিসিভ করতেই চমকে যান রিকশাচালক ডালিম। অবাক করে দিয়ে ফোন রিসিভ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কথা বলেন দরিদ্র রিকশাচালক ডালিমের সঙ্গে।
দরিদ্র রিকশাচালক ডালিমের জীবনে গত রোববার (১২ মে) ঘটে যায় এমন ঘটনা। ডালিম নেত্রকোনার বারহাট্টা উপজেলার বৃ-কালিকা গ্রামের মৃত আবদুর রাজ্জাকের ছেলে।
ফোন দিতেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফোন ধরেন, জানতে চান নাম পরিচয়। ডালিম প্রধানমন্ত্রীকে জানান, তিনি নেত্রকোনার বারহাট্টার একজন দরিদ্র রিকশাচালক। অভাবের সংসারে বউ-বাচ্চা নিয়ে কষ্টেই জীবনযাপন করছেন বলেও জানান প্রধানমন্ত্রীকে।
গতকাল মঙ্গলবার (১৪ মে) নিজের এই অভিজ্ঞতার কথা সাংবাদিকদের জানালেন ডালিম। প্রধানমন্ত্রীর সঙ্গে কী কথা হলো তা-ও জানিয়েছেন তিনি।
কেমন লাগছে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলে এ কথা জানতে চাইলে ডালিম সাংবাদিকদের বলেন, প্রধানমন্ত্রীর সাথে কথা কইয়া বিরাট খুশি হইসি।
প্রধানমন্ত্রী ডালিমকে জিজ্ঞাসা করেন, তার কোনো সাহায্যের প্রয়োজন কি না। ডালিম প্রধানমন্ত্রীর কাছে একটি ইজিবাইক ও একটি গাভী চেয়ে বসেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনাও তাকে সাহায্য করার আশ্বাস দেন।
ডালিমের বিস্তারিত পরিচয় জানতে নেত্রকোনার জেলা প্রশাসককে দায়িত্ব দেওয়া হয়। জেলা প্রশাসক খুঁজে বের করেন ডালিমকে। এরপর গতকাল মঙ্গলবার বিকেলে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে জেলা প্রশাসক মঈনউল ইসলাম আনুষ্ঠানিকভাবে ডালিমের কাছে একটি ইজিবাইক ও গাভী হস্তান্তর করেন।
এ সময় উপজেলা চেয়ারম্যান মাঈনুল হক কাসেম, উপজেলা নির্বাহী কর্মকর্তা ফরিদা ইয়াসমিন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আজিজুর রহমান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাদিয়া অমুল বানিন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার শাহ্ মোহাম্মদ আবদুল কাদের, বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সাবেক উপসহকারী পরিচালক (ডিএডি) মুক্তিযোদ্ধা নূর উদ্দিন ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
বারহাট্টা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফরিদা ইয়াসমিন সাংবাদিকদের জানান, উপজেলা সদরের বৃ-কালিকা গ্রামের হতদরিদ্র রিকশাচালক মো. ডালিম গত রোববার রাতে মোবাইল ফোনের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কথা বলেন। প্রধানমন্ত্রীর কাছে তার জীবন-সংগ্রামের কাহিনী তুলে ধরেছিলেন। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার কথা শোনেন। ডালিম প্রধানমন্ত্রীর কাছে ইজিবাইক ও গাভী চান। প্রধানমন্ত্রী শেখ হাসিনা জেলা প্রশাসকের মাধ্যমে গতকাল ডালিমকে ৬৮ হাজার টাকার একটি ইজিবাইক ও ৭০ হাজার টাকা মূল্যের গাভী ও পাঁচ হাজার টাকা দেন। প্রধানমন্ত্রীর নির্দেশে জেলা প্রশাসক আনুষ্ঠানিকভাবে ডালিমের হাতে এগুলো তুলে দেন।
বিভাগ : বাংলাদেশ
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ
- ঘোড়াদিয়ায় পরিত্যক্ত ঘরে এসআরবি'র অভিযান: অস্ত্র, গুলি, মাদক বিক্রির টাকা উদ্ধার
- প্রতিভা অন্বেষণে মুগ্ধতা ছড়াল বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা
- নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সকল অফিস শতভাগ ধূমপানমুক্ত ঘোষণা
- রায়পুরায় যাত্রীবাহি বাস হতে ১৪০ রাউন্ড কার্তুজসহ নারী গ্রেপ্তার
- বড় বড় রাখাল যারা, বনে বসে থাকে তারা
- পূজার ছুটি শেষে ফিরে দেখেন বাসায় রাখা ৫০ লাখ টাকা ও স্বর্ণালংকার চুরি