ডেইরী মিল্ক ও ফুড লিমিটেড কে ৫০ লাখ টাকা জরিমানা
০৭ আগস্ট ২০১৯, ০৮:২৬ পিএম | আপডেট: ০৪ নভেম্বর ২০২৬, ১২:৪৮ পিএম
নিজস্ব প্রতিবেদক ॥
নারায়ণগঞ্জের আড়াইহাজারে ভেজাল ও নকল দুধ উৎপাদনের দায়ে ডেইরী ফ্রেশ মিল্ক’কে ৫০ লাখ টাকা জরিমানা ও কারখানা সিলগালা করাসহ ১২ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয়া হয়েছে। বুধবার (৭ আগস্ট) দুপুর থেকে বিকাল পর্যন্ত র্যাব-১১ এর ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এ দণ্ড দেয়া হয়।
র্যাব-১১ এর অপারেশন অফিসার, অতিরিক্ত পুলিশ সুপার জসিম উদ্দিন চৌধুরী এ তথ্য জানিয়েছেন।
র্যাব জানায়, গোপন তথ্যের ভিত্তিতে আড়াইহাজার থানাধীন পুরিন্দা বাজার এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। এসময় নকল ও ভেজাল দুধ উৎপাদনের দায়ে ""বারো আউলিয়া ডেইরী মিল্ক এন্ড ফুড লিমিটেড’’ নামক প্রতিষ্ঠানকে ৫০ লাখ টাকা জরিমানা করা হয়। একই সাথে উক্ত কারখানার ১২ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করা হয়।
কারাদ- প্রাপ্তরা হলো- আবুল কালাম আজাদ @শাহীন (৩২), আব্দুল আজিজ (৫৬), মোঃ আমিনুল হক (৫৪), মোঃ রায়হান মিয়া (২১), আরিফুল ইসলাম (২৭), মোঃ আবুল কাশেম (৩২), মোঃ তারেক মাহমুদ (৩০), টুটুল সরকার (২৮), রিফাত আহম্মেদ (২৩), মোঃ দ্বীন ইসলাম (৩৮), মোঃ আসিফ শেখ (১৮) ও মোঃ জাফর (৪০)। এদের মধ্যে ০৬ জনকে ০২ বছর ও ০৬ জনকে ০৬ মাস করে কারাদণ্ড প্রদান করা হয়। এছাড়া ভ্রাম্যমান আদালতের আদেশে উক্ত প্রতিষ্ঠানটি সিলগালা করা হয়।
র্যাব-১১ কর্তৃক পরিচালিত এবং বিএসটিআই ও পানিসম্পদ অধিদপ্তরের যৌথ সহযোগিতায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন র্যাব সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সরোয়ার আলম। উক্ত দুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান স্কীমড পাউডার, লবন, সোডিয়াম, পানি ও বিভিন্ন রাসায়নিক দ্রব্যের সংমিশ্রণে নকল তরল দুধ এবং দুধের সাথে বিভিন্ন রাসায়নিক দ্রব্য মিশিয়ে অস্বাস্থ্যকর পরিবেশে ভেজাল দুধ ও দধি উৎপাদন করে ""ডেইরী ফ্রেশ'' ব্র্যান্ডে দীর্ঘদিন যাবৎ বাজারজাত করে আসছে।
তাছাড়াও উৎপাদিত দ্রব্যে উৎপাদনের তারিখ না দিয়ে অগ্রিম তারিখ দেওয়া, মেয়াদ উক্তীর্ণ রাসায়নিক দ্রব্য ব্যবহার করে প্রক্রিয়াজাত করা এবং বিএসটিআই এর নীতিমালা লঙ্ঘন করে খাদ্য উৎপাদন করার অপরাধগুলো আমলে নিয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯, নিরাপদ খাদ্য আইন ২০১৩ ও বিএসটিআই আইন ২০১৮ এ দোষী সাব্যস্ত করা হয়।
বিভাগ : বাংলাদেশ
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ
- ঘোড়াদিয়ায় পরিত্যক্ত ঘরে এসআরবি'র অভিযান: অস্ত্র, গুলি, মাদক বিক্রির টাকা উদ্ধার
- প্রতিভা অন্বেষণে মুগ্ধতা ছড়াল বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা
- নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সকল অফিস শতভাগ ধূমপানমুক্ত ঘোষণা
- রায়পুরায় যাত্রীবাহি বাস হতে ১৪০ রাউন্ড কার্তুজসহ নারী গ্রেপ্তার
- বড় বড় রাখাল যারা, বনে বসে থাকে তারা
- পূজার ছুটি শেষে ফিরে দেখেন বাসায় রাখা ৫০ লাখ টাকা ও স্বর্ণালংকার চুরি