চামড়ার দরপতনে বিচার বিভাগীয় তদন্ত চেয়ে রিট
১৮ আগস্ট ২০১৯, ০৪:৪৩ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০১ এএম
নিজস্ব প্রতিবেদক:
এবছর ঈদুল আজহায় অস্বাভাবিকভাবে পশুর চামড়ার দাম কমে যাওয়ার ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত চেয়ে হাইকোর্টে রিট করেছেন সুপ্রিম কোর্টের এক আইনজীবী। একই সঙ্গে চামড়ার দাম কমার জন্য বিবাদীদের নিষ্ক্রিয়তা কেন অবৈধ ঘোষণা করা হবে না- তার কারণ জানাতে রুল জারিরও আর্জি করা হয়েছে এ রিটে।
রবিবার (১৮ আগস্ট) সকালে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় জনস্বার্থে রিটটি করেন সুপ্রিম কোর্টের আইনজীবী মহিউদ্দিন হানিফ (ফরহাদ)।
বিচারপতি এফ আর এম নাজমুল আহসান ও বিচারপতি কামরুল কাদেরের নেতৃত্বাধীন দ্বৈত বেঞ্চে রিটটির শুনানি হওয়ার কথা রয়েছে।
রিটে বলা হয়, পশুর চামড়ার অস্বাভাবিক দরপতন সারা দেশে আলোচনার জন্ম দিয়েছে।
কৃত্রিমভাবে দামের এই সংকট তৈরি করা হয়েছে বলেও রিটে উল্লেখ করা হয়।
দরপতন ঠেকাতে সরকারের ব্যর্থতা কেন অবৈধ হবে না এই মর্মে রুল চাওয়া হয় রিটে। পাশাপাশি দায়ীদের বিরুদ্ধে একটি অন্তর্বর্তীকালীন আদেশের নির্দেশনা চাওয়া হয় রিটে।
বিভাগ : বাংলাদেশ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা