ওমর ফারুক চৌধুরীর বিদেশ যাওয়ার ওপর নিষেধাজ্ঞা
০৬ অক্টোবর ২০১৯, ০২:৪২ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০১ এএম
নিজস্ব প্রতিবেদক:
এবার বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরীর বিদেশ যাওয়ার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এর আগে তার ব্যাংক হিসাবও তলব করা হয়। সরকারের একাধিক দায়িত্বশীল সূত্র এই তথ্য নিশ্চিত করেছে।
সূত্রগুলি জানিয়েছে, ঢাকা মহনগর দক্ষিণের সভাপতি ইসমাইল হোসেন সম্রাটসহ যুবলীগের একাধিক নেতা গ্রেপ্তার হওয়ার পর যুবলীগ চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরীর বিদেশ যাওয়ার ওপরও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে যে, সাম্প্রতিক শুদ্ধি অভিযানে যেসব রাজনৈতিক নেতার দুর্নীতি, অনৈতিক কর্মকাণ্ডের বিষয় উঠে আসছে সেগুলো আমলে নিয়ে সুষ্ঠু তদন্তের স্বার্থে যুবলীগ চেয়ারম্যানকে আপাতত দেশ না ছাড়ার জন্য অনুরোধ করা হয়েছে।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার (৩ অক্টোবর) যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরীর সব ধরনের ব্যাংক হিসাব ও লেনদেনের বিবরণী তলব করেছিল বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা বিভাগ বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইনটেলিজেন্স ইউনিট। ওমর ফারুকের ব্যাংক হিসাবের সকল তথ্য আগামী তিন কার্যদিবসের মধ্যে পাঠাতে দেশের বাণিজ্যিক ব্যাংকগুলোকে চিঠি দেওয়া হয়। এরপর আজ রোববার বিদেশ যাওয়ার ওপরও নিষেধাজ্ঞা দেওয়া হলো যুবলীগ চেয়ারম্যানের।
রাজধানীতে ক্যাসিনো কেলেঙ্কারির ঘটনায় এর আগেও কয়েকজন যুবলীগ নেতা ও ব্যবসায়ীর ব্যাংক হিসাব তলব করেছিল বাংলাদেশ ব্যাংক। সে সময় তাদের অনেকের ব্যাংক হিসাব ফ্রিজ করা হয়। ফ্রিজ করা হিসাব থেকে টাকা উত্তোলন ইতোমধ্যে বন্ধ হয়ে গেছে।
বিভাগ : বাংলাদেশ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা