ভৈরবে ট্রেনের ধাক্কায় একজন নিহত
১১ অক্টোবর ২০১৯, ০৬:৩৬ পিএম | আপডেট: ২২ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৪ এএম
নিজস্ব প্রতিবেদক:
কিশোরগঞ্জ জেলার ভৈরবে ট্রেনের ধাক্কায় বাচ্চু গাজী (৬০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে ভৈরব রেলওয়ে স্টেশনে এ দুর্ঘটনা ঘটে। নিহত বাচ্চু গাজী চাঁদপুর সদর থানার পুরাতন বাজার এলাকার মৃত হাসিম গাজীর ছেলে।
পুলিশ জানায়, শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে বাচ্চু গাজী এক প্লাটফর্ম থেকে অন্য প্লাটফর্মে যাওয়ার সময় ঢাকা থেকে চট্টগ্রামগামী সোনারবাংলা আন্তঃনগর ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হন। এ সময় রেলওয়ে পুলিশ তাকে উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ভৈরব রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) ফেরদৌস আহমেদ জানান, নিহতের পকেটে থাকা নোটবুক থেকে তার পরিচয় নিশ্চিত হওয়া গেছে। চাঁদপুরে তার পরিবারের সদস্যদের বিষয়টি জানানো হয়েছে। ও মরদেহ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ব্যাপারে ভৈরব রেলওয়ে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
বিভাগ : বাংলাদেশ
- বিপিএম (সেবা) পদকে ভূষিত হলেন নরসিংদীর পুলিশ সুপার মোঃ আবদুল্লাহ্-আল-ফারুক
- এক দল ডিসেম্বরে ধাক্কা মেরে ফেলে দেবে, আরেক পতিত স্বৈরাচার ফিরে আসবে বলার মধ্যে যোগসূত্র পাওয়া যায়: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী
- রঙিন থলে
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার