কাঁপন ধরাতে আসছে শৈত্যপ্রবাহ
১৬ ডিসেম্বর ২০১৯, ০৯:৫৯ পিএম | আপডেট: ০১ নভেম্বর ২০২৬, ১২:৩৩ পিএম
নিজস্ব প্রতিবেদক:
হেমন্তকে বিদায় দিয়ে ইতিমধ্যেই আনুষ্ঠানিক সূচনা হয়েছে শীতের। সোমবার (১৬ ডিসেম্বর) বাংলা মাস পৌষের প্রথম দিন। শীতের শুরুতেই কুয়াশা তার চাদর বিছিয়ে ঢেকে রাখে চারপাশ। রাতভর ঝরে পড়া শিশিরে ভিজে ওঠে ঘাস, লতাপাতা, ঘরবাড়ির টিনের ছাউনি। ঘাসের ডগায়, পাতার কিনারে জমে থাকা স্বচ্ছ শিশির বিন্দুতে ভোরের সোনালি রোদের স্পর্শ চারদিকে দ্যুতি ছড়ায়।
পঞ্জিকার হিসেবে সোমবার শীতের শুরু হলেও কদিন ধরেই উত্তরাঞ্চলসহ দেশের বিভিন্ন জেলায় হিমেল হাওয়া বইছে। বাংলাদেশে আসতে শুরু করেছে অতিথি পাখিরা। ফুটতে শুরু করেছে বহু ধরনের বাহারি ফুল। মাঠের পর মাঠ শীতকালীন ফসলে সবুজ হয়ে উঠেছে। গ্রাম-বাংলা মেতেছে বাহারি স্বাদের পিঠা উৎসবে। তবে রাজধানী ও আশপাশের কয়েকটি শহরে এর কিছুটা ভিন্ন চিত্র দেখা গেছে। রাতে হালকা শীতের প্রভাব থাকলেও দিনের বেলায় তা অনুভূত হচ্ছে না।
আবহাওয়াবিদ হাসিবুর রহমান জানান, মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, যার বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। যশোর ও কুষ্টিয়া অঞ্চলসহ রাজশাহী ও ঢাকা বিভাগের দু-এক জায়গায় হালকা থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তিনি আরও জানান, আগামী কয়েকদিনের মধ্যে তাপমাত্রা আরও হ্রাস পাবে। এতে শীতের তীব্রতা বাড়তে পারে। ১৮ ডিসেম্বরের পর উত্তর-পশ্চিমাঞ্চলের উপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। এর চার-পাঁচদিন পর আবার তাপমাত্রা কিছুটা বাড়তে পারে।
সোমবার সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায় ১২.২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা কক্সবাজারে ২৯.৮ ডিগ্রি সেলসিয়াস। গত রোববার সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেঁতুলিয়ায় ৮.৯ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল কক্সবাজারে ৩০.৫ ডিগ্রি সেলসিয়াস। এর আগের কয়েকদিন সর্বনিম্ন তাপমাত্রা ছিল শ্রীমঙ্গলে।
আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে- আকাশ আংশিক মেঘলাসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে। তবে যশোর ও কুষ্টিয়া অঞ্চলসহ রাজশাহী ও ঢাকা বিভাগের দু-এক জায়গায় হালকা অথবা গুঁড়ি গুঁড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শেষরাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। পরবর্তী ৭২ ঘণ্টায় রাতের তাপমাত্রা হ্রাস পেতে পারে।
বিভাগ : বাংলাদেশ
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ
- ঘোড়াদিয়ায় পরিত্যক্ত ঘরে এসআরবি'র অভিযান: অস্ত্র, গুলি, মাদক বিক্রির টাকা উদ্ধার
- প্রতিভা অন্বেষণে মুগ্ধতা ছড়াল বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা
- নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সকল অফিস শতভাগ ধূমপানমুক্ত ঘোষণা
- রায়পুরায় যাত্রীবাহি বাস হতে ১৪০ রাউন্ড কার্তুজসহ নারী গ্রেপ্তার
- বড় বড় রাখাল যারা, বনে বসে থাকে তারা
- পূজার ছুটি শেষে ফিরে দেখেন বাসায় রাখা ৫০ লাখ টাকা ও স্বর্ণালংকার চুরি