একটি গাছে ২০ টি ফুলকপি!
২৯ ডিসেম্বর ২০১৯, ০৪:৩১ পিএম | আপডেট: ০১ নভেম্বর ২০২৬, ১২:৩৩ পিএম
নিজস্ব প্রতিবেদক:
আমাদের দেশে ফুলকপি শীতের অন্যতম জনপ্রিয় সবজি। বিভিন্ন তরকারি বা কারি ও স্যুপ তৈরি করে, এমনকি বড়া ভেজেও এ সবজি খাওয়া হয়। সালফার, পটাশিয়াম, ফসফরাস ও খনিজ উপাদান সমৃদ্ধ ফুলকপি খুব লাভজনক। তাই ফুলকপি চাষে কৃষকদেরও আগ্রহের কোনো কমতি নেই।
এক ফুলকপি গাছে সাধারণত একটি ফুল ধরে। তবে এবার ব্যতিক্রম ঘটেছে খাগড়াছড়ির সীমান্তঘেঁষা পানছড়ি উপজেলায়। একটি বা দুটি নয়, ছোট-বড় মিলে মোট বিশটি ফুলকপি ধরেছে এক গাছে। পানছড়ির তালুকদার পাড়ার কবির আহাম্মদের ছেলে কৃষক মো. আমিনুল হকের জমিতে বিরল এই ফুলকপিটি দেখতে পাওয়া গেছে। তার জমিতে আরও একটি গাছে ৬টি ফুলকপি ধরেছে। এক গাছে বিশটি ফুলকপি দেখতে মানুষ ভিড় করছে।
পানছড়ি বিজিবির ক্যাম্প এলাকার পাশ দিয়ে বয়ে চলা অক্ষয় মেম্বার পাড়া সড়কের পাশে ৬০ শতক জমিতে চলতি মৌসুমে ফুলকপি চাষ করেন কৃষক আমিনুল হক। তিনি জানান, দীর্ঘ কয়েক বছর ধরে ফুলকপি চাষ করলেও এমন ঘটনা এবারই প্রথম। এর আগে এমন বিরল ফুলকপি কখনো দেখেননি বলেও জানান তিনি।
খবর পেয়ে শনিবার (২৮ ডিসেম্বর) মো. আমিনুল হকের জমিতে পরিদর্শনে আসেন পানছড়ি উপজেলা কৃষি অফিসার মো. আলাউদ্দিন শেখ। তিনি বলেন, প্রতিটি কপি গাছে একটি ফুল হলেও বিভিন্ন সময় তিন বা চারটি দেখতে পাওয়া গেছে। কিন্তু এক গাছে বিশটি ফুলকপি এটাই প্রথম। ওক্সিন হরমোনের প্রভাবে এমনটি হতে পারে বলে ধারণা করছেন পানছড়ি উপজেলা কৃষি অফিসার।
বিভাগ : বাংলাদেশ
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ
- ঘোড়াদিয়ায় পরিত্যক্ত ঘরে এসআরবি'র অভিযান: অস্ত্র, গুলি, মাদক বিক্রির টাকা উদ্ধার
- প্রতিভা অন্বেষণে মুগ্ধতা ছড়াল বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা
- নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সকল অফিস শতভাগ ধূমপানমুক্ত ঘোষণা
- রায়পুরায় যাত্রীবাহি বাস হতে ১৪০ রাউন্ড কার্তুজসহ নারী গ্রেপ্তার
- বড় বড় রাখাল যারা, বনে বসে থাকে তারা
- পূজার ছুটি শেষে ফিরে দেখেন বাসায় রাখা ৫০ লাখ টাকা ও স্বর্ণালংকার চুরি