প্রয়াত এমপি মান্নানের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
২০ জানুয়ারি ২০২০, ০৬:৫৬ পিএম | আপডেট: ০১ নভেম্বর ২০২৬, ১২:৩৩ পিএম
নিজস্ব প্রতিবেদক:
আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও সাংসদ আব্দুল মান্নানের মরদেহে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার (২০ জানুয়ারি) জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় মরহুমের নামাজে জানাজা শেষে পুস্পার্ঘ্য অর্পন করে শ্রদ্ধা জানান তিনি। এর আগে রাষ্ট্রপতির পক্ষে তার সামরিক সচিব এবং ঢাকা জেলা প্রশাসনের পক্ষ থেকে এই বীর মুক্তিযোদ্ধাকে রাষ্ট্রীয় সশস্ত্র সালাম জানানো হয়।
আব্দুল মান্নানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে তার রাজনৈতিক জীবনের স্মৃতিচারণ করেন আওয়ামী লীগ নেতারা। তারা বলেন, দুঃসময়ে দলের সাহসী কর্মী হিসেবে প্রতিটি আন্দোলন-সংগ্রামে ছিল আব্দুল মান্নানের সক্রিয় উপস্থিতি। আব্দুল মান্নানের অকাল মৃত্যুতে অপূরণীয় ক্ষতি হয়েছে।
গত শনিবার কৃষিবিদ আবদুল মান্নান সকাল সোয়া ৮টার দিকে ঢাকার ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। তিনি ১৯৫৩ সালের ১৯ ডিসেম্বর বগুড়ার সারিয়াকান্দি উপজেলার হিন্দুকান্দি গ্রামে জন্মগ্রহণ করেন। তার বাবার নাম মৃত জালাল উদ্দিন সরদার।
আবদুল মান্নান ২০০৮, ২০১৪ ও ২০১৮ সালে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে বগুড়া ১ আসন থেকে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছিলেন। তিনি একাদশ সংসদের কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ছিলেন। তিনি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। তিনি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের ভিপিও ছিলেন।
বিভাগ : বাংলাদেশ
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ
- ঘোড়াদিয়ায় পরিত্যক্ত ঘরে এসআরবি'র অভিযান: অস্ত্র, গুলি, মাদক বিক্রির টাকা উদ্ধার
- প্রতিভা অন্বেষণে মুগ্ধতা ছড়াল বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা
- নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সকল অফিস শতভাগ ধূমপানমুক্ত ঘোষণা
- রায়পুরায় যাত্রীবাহি বাস হতে ১৪০ রাউন্ড কার্তুজসহ নারী গ্রেপ্তার
- বড় বড় রাখাল যারা, বনে বসে থাকে তারা
- পূজার ছুটি শেষে ফিরে দেখেন বাসায় রাখা ৫০ লাখ টাকা ও স্বর্ণালংকার চুরি