অসুস্থ আল্লামা আহমদ শফী করোনায় আক্রান্ত নন
১২ এপ্রিল ২০২০, ০৪:৪৯ পিএম | আপডেট: ০১ নভেম্বর ২০২৬, ১২:৩২ পিএম
নিজস্ব প্রতিবেদক:
হেফাজত ইসলাম বাংলাদেশের আমির ও দারুল উলুম মুঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসার মহাপরিচালক আল্লামা শাহ্ আহমদ শফী অসুস্থ হয়ে পড়েছেন। অসুস্থ অবস্থায় তাকে হাসপাতালে ভর্তিও করা হয়েছে। এরপর থেকে জনমনে প্রশ্ন জেগেছে, কি হয়েছে আল্লামা শফীর? জানা গেছে, বমি, মাথা ব্যথা ও শারীরিক দুর্বলতা নিয়ে তিনি হাসপাতালে ভর্তি হয়েছেন। হেফাজত আমিরের একান্ত সহকারী মোহাম্মদ শফিউল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, শনিবার (১১ এপ্রিল) বিকেল সাড়ে ৫টার দিকে আল্লামা আহমদ শফীকে চট্টগ্রামের প্রবর্তক মোড়ের সিএসসিআর নামে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানে তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের হৃদরোগ বিভাগের সহকারী অধ্যাপক ডা. মোহাম্মদ ইব্রাহিম চৌধুরীর তত্ত্বাবধানে রয়েছেন।
প্রসঙ্গত, প্রায় ১০৩ বছরের অধিক বয়সী আল্লামা আহমদ শফী চলতি বছরে আগেও কয়েক দফা অসুস্থ হয়ে ওই হাসপাতালে চিকিৎসা নিয়েছিলেন। দীর্ঘদিন যাবৎ তিনি বার্ধক্যজনিত দুর্বলতার পাশাপাশি ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ ও শ্বাসকষ্টে ভুগছেন।
এদিকে হেফাজত আমীর করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিরকর তথ্য পরিবেশন করা হচ্ছে, যা একেবারেই সঠিক নয় বলে জানিয়েছেন তার একান্ত সহকারী মোহাম্মদ শফিউল আলম। তিনি নিশ্চিত করে বলেন, হুজুরের করোনা পরীক্ষা করা হয়েছে। সেখানে নেগেটিভ রিপোর্ট এসেছে। তাই এ রকমের ভ্রান্ত তথ্য তথা গুজবে কান না দিয়ে বরং আল্লামা শফীর সুস্থতা কামনা করে তিনি দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।
বিভাগ : বাংলাদেশ
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ
- ঘোড়াদিয়ায় পরিত্যক্ত ঘরে এসআরবি'র অভিযান: অস্ত্র, গুলি, মাদক বিক্রির টাকা উদ্ধার
- প্রতিভা অন্বেষণে মুগ্ধতা ছড়াল বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা
- নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সকল অফিস শতভাগ ধূমপানমুক্ত ঘোষণা
- রায়পুরায় যাত্রীবাহি বাস হতে ১৪০ রাউন্ড কার্তুজসহ নারী গ্রেপ্তার
- বড় বড় রাখাল যারা, বনে বসে থাকে তারা
- পূজার ছুটি শেষে ফিরে দেখেন বাসায় রাখা ৫০ লাখ টাকা ও স্বর্ণালংকার চুরি