নরসিংদীসহ বিভিন্ন জেলায় স্বস্তির বৃষ্টি ও কালবৈশাখী
১৩ মার্চ ২০২১, ০৬:৩১ পিএম | আপডেট: ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪১ পিএম
নিজস্ব প্রতিবেদক:
শীতের পর মৌসুমের প্রথম স্বস্তির বৃষ্টি ও কালবৈশাখীর আভাস দেখা গেছে নরসিংদী ও রাজধানী ঢাকাসহ দেশের ৬ জেলায়। শনিবার (১৩ মার্চ) দুপুরের পর থেকেই রাজধানীর আকাশে মেঘের আনাগোনা দেখা গেলেও বেলা সাড়ে ৩টা থেকে থেমে থেমে গুড়িগুড়ি বৃষ্টি শুরু হয়। সাড়ে ৪টার পর থেকে আকাশ কালো করে প্রবল বেগে বাতাস বইতে থাকে। ৫টার দিকে নরসিংদী, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, গাজীপুর, মাদারীপুর ও বরিশালে কালবৈশাখী ঝড় বয়ে যাওয়ার খবর জানা যায়। এদিকে ঝড়ো হাওয়ার কারণে বিভিন্ন অঞ্চলের নদীবন্দরগুলোকে এক নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে।
আবহাওয়া অফিস জানিয়েছে, মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। তার কারণে রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা এবং সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যত্র আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
এছাড়া আগামী তিনদিনে আবহাওয়ার সামান্য পরিবর্তন হতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অফিস।
বিভাগ : বাংলাদেশ
- বিপিএম (সেবা) পদকে ভূষিত হলেন নরসিংদীর পুলিশ সুপার মোঃ আবদুল্লাহ্-আল-ফারুক
- এক দল ডিসেম্বরে ধাক্কা মেরে ফেলে দেবে, আরেক পতিত স্বৈরাচার ফিরে আসবে বলার মধ্যে যোগসূত্র পাওয়া যায়: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী
- রঙিন থলে
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার