দেশের প্রতিটি জেলায় রেল সংযোগ দেওয়ার উদ্যোগ গ্রহণ করা হয়েছে: রেল মন্ত্রী
১৩ মার্চ ২০২১, ০৬:৪৪ পিএম | আপডেট: ০১ নভেম্বর ২০২৬, ০২:৩৭ পিএম
রাজশাহী প্রতিনিধি:
যেকোনো দেশের উন্নয়নের মূল চাবিকাঠি যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন। বাংলাদেশে সমন্বিত যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যেই রেলকে অধিক গুরুত্ব দিয়ে কাজ করা হচ্ছে। এজন্য দেশের প্রতিটি জেলায় রেল সংযোগ দেওয়ার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। রেলপথ মন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন এমপি এসব কথা বলেছেন। রেলের গতি ৯০-১০০ কিমিতে বাড়ানোর জন্য ডাবল লাইনসহ ট্র্যাক উন্নত করার পরিকল্পনা নেয়া হয়েছে বলেও জানান মন্ত্রী।
মন্ত্রী শনিবার (১৩ মার্চ) রাজশাহীতে বাংলাদেশ রেলওয়ের পশ্চিমাঞ্চলের স্টেশন এবং অপারেশন কর্মকান্ডের সঙ্গে জড়িত বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের জন্য আদর্শ রেলওয়ে স্টেশন ও যাত্রীসেবার মানোন্নয়নে পারস্পরিক শিখন ও ওয়াস’ বিষয়ক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন।
রেলমন্ত্রী আরও বলেন, অন্যান্য দেশের রেলওয়ে ব্যবস্থাপনার অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আমরা উন্নত প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে দেশের রেল ব্যবস্থার সার্বিক উন্নয়ন ঘটানোর জন্য চেষ্টা করে যাচ্ছি। অন্য দেশে রেল মানুষের জীবনযাত্রায় অনেকভাবে প্রভাব বিস্তার করছে। আমাদের দেশেও রেল কেন্দ্রিক অনেকের জীবন ব্যবস্থা চালু আছে। যে অঞ্চলের পাশ দিয়ে রেললাইন গেছে সেখানে রেলকে কেন্দ্র করেই সবকিছু পরিচালিত হচ্ছে।
তিনি বলেন, বিদ্যমান রেলওয়ে ট্র্যাকের সক্ষমতা বৃদ্ধি করে গতি বাড়াতে উদ্যোগ নেয়া হয়েছে। যাত্রীসেবার মান বৃদ্ধির জন্য যা যা প্রয়োজন সবকিছুই আমরা করব। ইতোমধ্যেই স্টেশনের প্ল্যাটফর্ম উঁচু করা হচ্ছে। এ বছরের মধ্যে পঞ্চাশটি স্টেশন কে সংস্কার ও আধুনিক করা হবে। প্রধানমন্ত্রী রেলকে অধিক গুরুত্ব দিয়ে আলাদা মন্ত্রণালয় করে দিয়েছেন। প্রতিটি জেলায় রেল সংযোগ দেওয়ার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। বিভিন্ন সমুদ্র বন্দরের সঙ্গে রেল সংযোগ প্রকল্প নেয়া হয়েছে। প্রতিবেশী ভারতের সঙ্গে কয়েকটি আন্তঃসংযোগ খুলে দেয়া হয়েছে।
তিনি কয়েকটি প্রকল্পের কথা উল্লেখ করে বলেন, পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্প, দোহাজারী থেকে কক্সবাজার পর্যন্ত নতুন লাইন নির্মাণ প্রকল্প, যমুনা বহুমুখী সেতু নির্মাণ, জয়দেবপুর থেকে ঈশ্বরদী পর্যন্ত ডাবল লাইন নির্মাণ প্রকল্পসহ বর্তমানে রেলওয়েতে অনেক প্রকল্প চলমান আছে।
ইঞ্জিন বিষয়ে তিনি বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ৪০টি লোকোমোটিভ আসছে, দক্ষিণ কোরিয়া থেকে ইতোমধ্যে ১০টি বাংলাদেশে পৌঁছেছে। এভাবেই রেলকে ঢেলে সাজানোর জন্য বহুমুখী কার্যক্রম হাতে নেয়া হয়েছে।
রেলপথ মন্ত্রী আজকের এ কর্মশালায় অংশগ্রহণকারীদের প্রশিক্ষণ গ্রহণ করে লব্ধ জ্ঞান কাজে লাগিয়ে রেলযাত্রীদের সেবায় আত্মনিয়োগ করার জন্য আহ্বান জানান। বাংলাদেশ রেলওয়ে এবং ওয়াটার এইড যৌথভাবে এ কর্মশালার আয়োজন করে।
এ কর্মশালায় রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. সেলিম রেজা, রেলওয়ে অতিরিক্ত মহাপরিচালক অপারেশন সরদার শাহাদত আলী, রেলওয়ের পশ্চিমাঞ্চলের মহাব্যবস্থাপক মিহির কান্তি গুহ, ওয়াটার এইড বাংলাদেশ এর কান্ট্রি ডিরেক্টর হাসিন জাহান বক্তব্য দেন। সভাপতিত্ব করেন বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক ধীরেন্দ্র নাথ মজুমদার।
বিভাগ : বাংলাদেশ
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ
- ঘোড়াদিয়ায় পরিত্যক্ত ঘরে এসআরবি'র অভিযান: অস্ত্র, গুলি, মাদক বিক্রির টাকা উদ্ধার
- প্রতিভা অন্বেষণে মুগ্ধতা ছড়াল বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা
- নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সকল অফিস শতভাগ ধূমপানমুক্ত ঘোষণা
- রায়পুরায় যাত্রীবাহি বাস হতে ১৪০ রাউন্ড কার্তুজসহ নারী গ্রেপ্তার
- বড় বড় রাখাল যারা, বনে বসে থাকে তারা
- পূজার ছুটি শেষে ফিরে দেখেন বাসায় রাখা ৫০ লাখ টাকা ও স্বর্ণালংকার চুরি