দেশে করোনা পরিস্থিতির অবনতি: একদিনে মৃত্যু ২৬, শনাক্ত ১৭৭৩
১৫ মার্চ ২০২১, ০৫:০০ পিএম | আপডেট: ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪২ পিএম
নিজস্ব প্রতিবেদক:
দেশে করোনা পরিস্থিতি ক্রমশই খারাপ হচ্ছে! বাড়ছে মৃত্যু ও শনাক্ত। গত ২৪ ঘণ্টায় রাজধানীসহ সারাদেশে ২৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৮ হাজার ৫৭১ জনে। একই সময়ে নতুন করে ১ হাজার ৭৭৩ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট শনাক্ত দাঁড়াল ৫ লাখ ৫৯ হাজার ১৬৮ জন।
সোমবার (১৫ মার্চ) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত ২৬ জনের মধ্যে পুরুষ ২১ জন ও নারী পাঁচজন। ২৬ জনের সবাই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মৃতদের মধ্যে চল্লিশোর্ধ্ব দুজন, পঞ্চাশোর্ধ্ব পাঁচজন এবং ষাটোর্ধ ১৯ জন। এর মধ্যে ঢাকা বিভাগের ২৩ জন, চট্টগ্রামের একজন, রাজশাহীতে একজন এবং বরিশাল বিভাগের একজন রয়েছেন।
পূর্ববর্তী ৪৮ ঘণ্টায় করোনায় মৃত্যু ছিল যথাক্রমে ১৮ ও ১২ জন। একই সময়ে করোনায় আক্রান্তের সংখ্যা ছিল যথাক্রমে ১ হাজার ১৫৯ ও ১ হাজার ১৪ জন।
এদিকে গত ২৪ ঘণ্টায় করোনা বা করোনার উপসর্গ নিয়ে সুস্থ হয়েছেন ১ হাজার ৪৩২ জন। এ নিয়ে মোট সুস্থ রোগীর সংখ্যা দাঁড়াল ৩২ লাখ ৭৪ হাজার ২৩ জন।
এছাড়া ২১৯টি পরীক্ষাগারে গত ২৪ ঘণ্টায় ১৯ হাজার ৪২২টি নমুনা সংগ্রহ এবং ১৮ হাজার ৬৯৫টি নমুনা পরীক্ষা করা হয়। এখন পর্যন্ত ৪২ লাখ ৮৩ হাজার ২৪৬টি নমুনা পরীক্ষা করা হয়।
বিভাগ : বাংলাদেশ
- বিপিএম (সেবা) পদকে ভূষিত হলেন নরসিংদীর পুলিশ সুপার মোঃ আবদুল্লাহ্-আল-ফারুক
- এক দল ডিসেম্বরে ধাক্কা মেরে ফেলে দেবে, আরেক পতিত স্বৈরাচার ফিরে আসবে বলার মধ্যে যোগসূত্র পাওয়া যায়: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী
- রঙিন থলে
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার