স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে অর্ধেক আসন ফাঁকা রেখে ট্রেনের টিকেট বিক্রি শুরু
৩০ মার্চ ২০২১, ০৬:২৫ পিএম | আপডেট: ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৪ পিএম
নিজস্ব প্রতিবেদক:
অর্ধেক আসন ফাঁকা রেখে ট্রেনের টিকেট বিক্রি শুরু হয়েছে। করোনাভাইরাসের প্রকোপ আশঙ্কাজনকভাবে বাড়ায় যাত্রীদের স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। এখন প্রতিটি ট্রেনের ৫০ ভাগ টিকিট বিক্রি করা হবে।
বাংলাদেশ রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন) সরদার শাহাদাত বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যমকে জানান, মঙ্গলবার থেকেই ট্রেনের আসন সংখ্যার অর্ধেক ফাঁকা রেখে টিকেট বিক্রি শুরু করেছেন তারা।
আমাদের সকল ট্রেনে আমাদের যে কয়টি আসন আছে, তার অর্ধেক টিকেট বিক্রি হবে। আর আন্তঃনগর ট্রেনের কিছু অগ্রিম টিকেট বিক্রি আছে। তা যদি ৫০ শতাংশের বেশি হয়ে থাকে, তাহলে কিছু করার নাই। কিন্তু এখন থেকে আর ৫০ শতাংশের বেশি টিকেট বিক্রি করব না।
এদিকে, অযথা কাউন্টারে ভীড় না করার জন্য বলা হয়েছে। এছাড়া, যাত্রীদেরকে অবশ্যই মাস্ক ব্যবহার করতে হবে। মাস্ক ছাড়া কোনো যাত্রীকে স্টেশনে প্রবেশ বা ট্রেনে ভ্রমণ করতে দেয়া হবে না বলেও জানিয়েছে বাংলাদেশ রেলওয়ে সূত্র।
সংক্রমণ নিয়ন্ত্রণে এর আগে গত বছরের ৩১ মে একই নিয়ম চালু করেছিল বাংলাদেশ রেলওয়ে। তখনও ৫০ শতাংশ টিকেট বিক্রি হচ্ছিল, তবে ভাড়া বাড়ানো হয়নি। পরিস্থিতির কিছুটা উন্নতি হলে গত বছরের ১৬ সেপ্টেম্বর আবার সব আসনে যাত্রী বহন শুরু হয় ট্রেনে।
বিভাগ : বাংলাদেশ
- বিপিএম (সেবা) পদকে ভূষিত হলেন নরসিংদীর পুলিশ সুপার মোঃ আবদুল্লাহ্-আল-ফারুক
- এক দল ডিসেম্বরে ধাক্কা মেরে ফেলে দেবে, আরেক পতিত স্বৈরাচার ফিরে আসবে বলার মধ্যে যোগসূত্র পাওয়া যায়: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী
- রঙিন থলে
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার