নির্বাচন না হওয়া পর্যন্ত বর্তমান চেয়ারম্যান-মেম্বাররাই ইউনিয়ন পরিষদের দায়িত্বে থাকছেন
২০ এপ্রিল ২০২১, ০৭:৫০ পিএম | আপডেট: ২২ সেপ্টেম্বর ২০২৬, ১২:১১ পিএম
নিজস্ব প্রতিবেদক:
করোনাভাইরাসের (কোভিড-১৯) কারণে নির্বাচন করতে না পারায় দীর্ঘায়িত হচ্ছে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মেম্বারদের দায়িত্ব। এ বিষয়ে ইতোমধ্যে জেলা প্রশাসকদের চিঠিও দিয়েছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। মঙ্গলবার (২০ এপ্রিল) স্থানীয় সরকার মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব হেলালুদ্দীন আহমদ গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, পরবর্তী নির্বাচন না হওয়া পর্যন্ত বর্তমান চেয়ারম্যান-মেম্বাররা ইউনিয়ন পরিষদের দায়িত্বে থাকবেন। এই বিষয়ে আমরা জেলা প্রশাসকদের কাছে নির্দেশনাও পাঠিয়েছি।
তফসিল ঘোষণা করেও করোনাভাইরাসের কারণে প্রথম ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনসহ সব ধরনের নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রথম ধাপে ৩৭১ ইউপির ভোটের তফসিল ঘোষণার পর করোনার প্রকোপ বেড়ে যাওয়ায় গত ১ এপ্রিল এসব নির্বাচন স্থগিত করা হয়। এরপর নির্ধারিত সময়ে এসব নির্বাচন আয়োজন করা সম্ভব নয় বলে ৯ এপ্রিল স্থানীয় সরকার মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিবকে জানায় ইসি।
প্রথম ধাপের ইউপি নির্বাচনের তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ছিল ১৮ মার্চ, যাচাই ১৯ মার্চ, মনোনয়ন প্রত্যাহারের শেষ সময় ২৪ মার্চ আর ভোটগ্রহণের তারিখ নির্ধারিত ছিল ১১ এপ্রিল।
দেশে প্রায় সাড়ে ৪ হাজার ইউনিয়ন পরিষদ রয়েছে। ২০১৬ সালে ২২ মার্চ থেকে জুন পর্যন্ত ৬ ধাপে ৪ হাজারের বেশি ইউপি চেয়ারম্যান পদে দলীয় ও সংরক্ষিত মহিলা ও সাধারণ ওয়ার্ডে মেম্বার পদে নির্দলীয় প্রতীকে ভোট হয়।
২০০৯ সালের স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইনে ২৯ ধারায় পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের কার্যকাল বিষয়ে বলা হয়েছে, প্রথম সভা অনুষ্ঠানের তারিখ থেকে পাঁচ বছর পরিষদের মেয়াদ থাকবে। পরিষদ গঠনের জন্য কোনো সাধারণ নির্বাচন ওই পরিষদের জন্য অনুষ্ঠিত পূর্ববর্তী সাধারণ নির্বাচনের তারিখ হতে পাঁচ বছর পূর্ণ হওয়ার ১৮০ দিনের মধ্যে অনুষ্ঠিত হবে।
দৈব-দুর্বিপাকজনিত বা অন্য কোনো কারণে নির্ধারিত ৫ বছর মেয়াদের মধ্যে নির্বাচন অনুষ্ঠান সম্ভব না হলে সরকার লিখিত আদেশ দ্বারা, নির্বাচন না হওয়া পর্যন্ত বা অনধিক ৯০ দিন পর্যন্ত যা আগে ঘটবে, সংশ্লিষ্ট পরিষদকে কার্যক্রম পরিচালনার জন্য ক্ষমতা দিতে পারে। এসব নির্বাচনের ক্ষেত্রে দৈব-দুর্বিপাক এর আইন ব্যবহার করছে নির্বাচন কমিশন।
বিভাগ : বাংলাদেশ
- বিপিএম (সেবা) পদকে ভূষিত হলেন নরসিংদীর পুলিশ সুপার মোঃ আবদুল্লাহ্-আল-ফারুক
- এক দল ডিসেম্বরে ধাক্কা মেরে ফেলে দেবে, আরেক পতিত স্বৈরাচার ফিরে আসবে বলার মধ্যে যোগসূত্র পাওয়া যায়: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী
- রঙিন থলে
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার