কাল সোমবার থেকে করোনার প্রথম ডোজের টিকাদান কর্মসূচি বন্ধ
২৫ এপ্রিল ২০২১, ০৫:৩৮ পিএম | আপডেট: ২২ সেপ্টেম্বর ২০২৬, ১২:১১ পিএম
নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশে চলমান করোনাভাইরাসের প্রথম ডোজের টিকাদান কর্মসূচি পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত আগামীকাল সোমবার (২৬ এপ্রিল) থেকে বন্ধ থাকবে। তবে অব্যাহত থাকবে দ্বিতীয় ডোজের টিকাদান। রোববার (২৫ এপ্রিল) স্বাস্থ্য অধিদফতরের টিকাদান কর্মসূচির সমন্বয়ক শাসমুল ইসলাম স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানা গেছে।
এ বিষয়ে জানতে চাইলে স্বাস্থ্য অধিদফতরের মুখপাত্র নাজমুল ইসলাম বলেন, এখনও হাতে চিঠি পাননি তিনি। তবে এ ধরনের একটি চিঠি ইস্যু করা হয়েছে বলে তিনিও শুনেছেন।
গত ২৭ জানুয়ারি দেশে প্রথম পরীক্ষামূলক টিকাদান কর্মসূচি শুরু হয়। এ কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওই দিন প্রথম করোনার টিকা নেন রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স রুনু ভেরোনিকা কস্তা। প্রথম দফায় কয়েকশ মানুষকে পরীক্ষামূলকভাবে টিকা দেয়া হয়।
এরপর ৭ ফেব্রুয়ারি থেকে রাজধানীসহ সারাদেশে টিকাদান কর্মসূচি শুরু হয়। গতকাল শনিবার পর্যন্ত সারাদেশে মোট ৭৯ লাখ ৫৪ হাজার ১৭৬ জন টিকা নিয়েছেন। তাদের মধ্যে প্রথম ডোজের ৫৭ লাখ ৯৮ হাজার ৮৮০ জন (পুরুষ ৩৫ লাখ ৯৬ হাজার ৩০৬ জন ও নারী ২২ লাখ ২ হাজার ৫৭৪ জন)। আর দ্বিতীয় ডোজের টিকা নিয়েছেন ২১ লাখ ৫৫ হাজার ২৯৬ জন (পুরুষ ১৪ লাখ ১৮ হাজার ৩০ জন ও নারী ৭ লাখ ৩৭ হাজার ২৬৬ জন)।
বিভাগ : বাংলাদেশ
- বিপিএম (সেবা) পদকে ভূষিত হলেন নরসিংদীর পুলিশ সুপার মোঃ আবদুল্লাহ্-আল-ফারুক
- এক দল ডিসেম্বরে ধাক্কা মেরে ফেলে দেবে, আরেক পতিত স্বৈরাচার ফিরে আসবে বলার মধ্যে যোগসূত্র পাওয়া যায়: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী
- রঙিন থলে
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার