নিশ্চয় আল্লাহ আমাদের ক্ষমা করে করোনা মহামারি থেকে মুক্তি দেবেন: আইনমন্ত্রী
০৫ মে ২০২১, ০৮:০৯ পিএম | আপডেট: ২২ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৪ এএম
নিজস্ব প্রতিবেদক:
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, সারাবিশ্ব করোনা মহামারিতে আক্রান্ত। আপনাদের অনুরোধ করবো আপনারা যখনই সময় পাবেন আল্লাহর কাছে দোয়া করে পানাহ (ক্ষমা) চাইবেন। আল্লাহ যেন আমাদের এই মহামারি থেকে মুক্তি দেন সেই দোয়া করবেন। নিশ্চয় আল্লাহ আমাদের সকলের দোয়া শুনবেন। আমি নিশ্চিত আল্লাহ আমাদের ক্ষমা করে এই মহামারি থেকে মুক্তি দেবেন।
ব্রাহ্মণবাড়িয়ার কসবার করোনায় ক্ষতিগ্রস্ত ১ হাজার মানুষের মাঝে খাদ্য সহায়তা, ৬ টি হার্ভেস্টার মেশিন ও ৫৪০টি সেলাই মেশিন বিতরণ কার্যক্রম উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।
কসবা টি আলী ডিগ্রি কলেজ মাঠে সুবিধাভোগীদের মাঝে এসব সামগ্রী বিতরণ করা হয়। মন্ত্রী প্রধান অতিথি হিসেবে ঢাকা থেকে ভার্চুয়ালি এই অনুষ্ঠানে যোগ দেন।
আইনমন্ত্রী আনিসুল হক তার বক্তব্যে করোনাভাইরাস প্রতিরোধে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শিতার ভূয়সী প্রশংসা করেন। করোনাকালীন শ্রমিক সংকটে পড়া কৃষকদের জমির ধান কেটে দেওয়ায় দলীয় নেতাকর্মীদের প্রশংসাও করেন মন্ত্রী।
কসবা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাসুদ উল আলমের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক হায়াত-উদ দৌলা খাঁন, কসবা উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট রাশেদুল কাওসার ভুইয়া জীবন, কসবা পৌরসভার মেয়র এমরান উদ্দিন জুয়েল, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মনির হোসেন ও সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা সিদ্দিকী।
আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) হাছিবা খান, কসবা থানার অফিসার ইনচার্জ আলমগীর ভূইয়া, কসবা প্রেস ক্লাব সভাপতি আব্দুল হান্নান, উপজেলা প্রেস ক্লাব সভাপতি খ ম হারুনূর রশিদ ঢালী, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক এম জি হাক্কানী, রুহুল আমিন ভূইয়া বকুল, উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক আফজাল হোসেন রিমন প্রমুখ।
বিভাগ : বাংলাদেশ
- বিপিএম (সেবা) পদকে ভূষিত হলেন নরসিংদীর পুলিশ সুপার মোঃ আবদুল্লাহ্-আল-ফারুক
- এক দল ডিসেম্বরে ধাক্কা মেরে ফেলে দেবে, আরেক পতিত স্বৈরাচার ফিরে আসবে বলার মধ্যে যোগসূত্র পাওয়া যায়: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী
- রঙিন থলে
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার