দেশে করোনায় মৃত্যুর মিছিলে আরও ২৬ জন
২১ মে ২০২১, ০৮:১২ পিএম | আপডেট: ০১ নভেম্বর ২০২৬, ০২:৩৩ পিএম
নিজস্ব প্রতিবেদক:
দেশে করোনাভাইরাসে (কোভিড-১৯) গত ২৪ ঘণ্টায় নতুন করে ২৬ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে পুরুষ ১৯ ও নারী ৭ জন। মৃত ২৬ জনের মধ্যে সরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ২৩ এবং বেসরকারি হাসপাতালে ৩ জন মারা যান। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১২ হাজার ৩১০ জনে।
শুক্রবার (২১ মে) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত পরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, একই সময়ে সরকারি ও বেসরকারি ৪৮২টি ল্যাবরেটরিতে ১৮ হাজার ৩৯৯টি নমুনা সংগ্রহ ও ১৮ হাজার ২৯৪টি নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়াল ৫৭ লাখ ৯৩ হাজার ১৭৭টি। একই সময়ে নমুনা পরীক্ষায় নতুন রোগী শনাক্ত হন ১ হাজার ৫০৪ জন। এ নিয়ে মোট আক্রান্ত রোগীর সংখ্যা ৭ লাখ ৮৬ হাজার ৬৯৮ জন।
গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন ১ হাজার ৫২৯ জন। এ নিয়ে সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা ৭ লাখ ২৯ হাজার ৩৯ জন। সুস্থতার হার ৯২ দশমিক ৬৭ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত ২৬ জনের মধ্যে বিশোর্ধ্ব একজন, ত্রিশোর্ধ্ব একজন, চল্লিশোর্ধ্ব দুইজন, পঞ্চাশোর্ধ্ব আটজন এবং ষাটোর্ধ্ব ১৪ জন রয়েছেন।
একই সময়ে বিভাগওয়ারি পরিসংখ্যান অনুযায়ী, মৃত ২৬ জনের মধ্যে ঢাকায় ৩, চট্টগ্রামে ৬, খুলনায় ৪, খুলনায় ১০, সিলেটে একজন, রংপুরে একজন এবং ময়মনসিংহে একজনের মৃত্যু হয়।
বিভাগ : বাংলাদেশ
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ
- ঘোড়াদিয়ায় পরিত্যক্ত ঘরে এসআরবি'র অভিযান: অস্ত্র, গুলি, মাদক বিক্রির টাকা উদ্ধার
- প্রতিভা অন্বেষণে মুগ্ধতা ছড়াল বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা
- নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সকল অফিস শতভাগ ধূমপানমুক্ত ঘোষণা
- রায়পুরায় যাত্রীবাহি বাস হতে ১৪০ রাউন্ড কার্তুজসহ নারী গ্রেপ্তার
- বড় বড় রাখাল যারা, বনে বসে থাকে তারা
- পূজার ছুটি শেষে ফিরে দেখেন বাসায় রাখা ৫০ লাখ টাকা ও স্বর্ণালংকার চুরি