করোনায় একদিনে ৩৬ জনের মৃত্যু, শনাক্ত ২৫৩৭
০৯ জুন ২০২১, ০৭:০১ পিএম | আপডেট: ০১ নভেম্বর ২০২৬, ০২:৩৩ পিএম
নিজস্ব প্রতিবেদক:
সারাদেশে করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৩৬ জন মারা গেছেন। তাদের মধ্যে পুরুষ ১৭ জন ও নারী ১৯ জন। ৩৬ জনের মধ্যে সরকারি হাসপাতালে ৩৩ জন ও বেসরকারি হাসপাতালে তিনজন মারা যান। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২ হাজার ৯৪৯ জন।
একই সময়ে নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছেন ২ হাজার ৫৩৭ জন। এ নিয়ে মোট শনাক্তের সংখ্যা দাঁড়াল ৮ লাখ ১৭ হাজার ৮১৯ জন। এর আগে গত ২৮ এপ্রিল একদিনে আড়াই হাজারের বেশি নতুন রোগী শনাক্ত হয়েছিলেন। সে হিসাবে ৪২ দিন পর সর্বোচ্চ করোনা রোগী হলো আজ।
গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন ২ হাজার ২৬৭ জন। এ নিয়ে দেশে করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর চিকিৎসা শেষে সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা ৭ লাখ ৫৭ হাজার ৫৬৯ জন।
বুধবার (৯ জুন) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সারাদেশে সরকারি ও বেসরকারি ৫১০টি ল্যাবরেটরিতে ২০ হাজার ৬০৪টি নমুনা সংগ্রহ ও ২০ হাজার ৫৮৪টি নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়াল ৬১ লাখ ৬ হাজার ৭৯১টি।
গত ২৪ ঘণ্টায় মৃত ৩৬ জনের মধ্যে বিশোর্ধ্ব একজন, ত্রিশোর্ধ্ব দুইজন, চল্লিশোর্ধ্ব চারজন, পঞ্চাশোর্ধ্ব আটজন ও ষাটোর্র্ধ্ব ২১ জন রয়েছেন। এদের মধ্যে ঢাকা বিভাগে ছয়জন, চট্টগ্রামে ছয়জন, রাজশাহীতে নয়জন, খুলনায় ১০ জন, সিলেটে একজন ও রংপুর বিভাগে চারজনের মৃত্যু হয়।
গত বছরের ৮ মার্চ দেশে প্রথম তিনজনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত প্রথম একজনের মৃত্যু হয়।
বিভাগ : বাংলাদেশ
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ
- ঘোড়াদিয়ায় পরিত্যক্ত ঘরে এসআরবি'র অভিযান: অস্ত্র, গুলি, মাদক বিক্রির টাকা উদ্ধার
- প্রতিভা অন্বেষণে মুগ্ধতা ছড়াল বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা
- নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সকল অফিস শতভাগ ধূমপানমুক্ত ঘোষণা
- রায়পুরায় যাত্রীবাহি বাস হতে ১৪০ রাউন্ড কার্তুজসহ নারী গ্রেপ্তার
- বড় বড় রাখাল যারা, বনে বসে থাকে তারা
- পূজার ছুটি শেষে ফিরে দেখেন বাসায় রাখা ৫০ লাখ টাকা ও স্বর্ণালংকার চুরি