করোনায় ২৪ ঘণ্টায় সারাদেশে ৮২ জনের মৃত্যু
২০ জুন ২০২১, ০৭:৫২ পিএম | আপডেট: ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৫ এএম
নিজস্ব প্রতিবেদক:
সারাদেশে প্রাণঘাতী করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৮২ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে পুরুষ ৫৫ ও নারী ২৭ জন। মৃতদের ৭১ জন সরকারি হাসপাতালে, ৮ জন বেসরকারি হাসপাতালে ও ৩ জন বাসায় মারা যান। এ নিয়ে দেশে এ ভাইরাসে মোট মৃত্যু হলো ১৩ হাজার ৫৪৮ জনের। এর আগে গত ২৯ এপ্রিল ৮৮ জনের মৃত্যু হয়।
এ সময়ে করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৩৬৪১ জন। ফলে শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮ লাখ ৫১ হাজার ৬৬৮ জনে। সুস্থ হয়েছেন ২ হাজার ৫০৯ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৭ লাখ ৮২ হাজার ৬৫৫ জন।
রোববার (২০ জুন) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় ২২ হাজার ২৬২ জনের নমুনা সংগ্রহ ও পরীক্ষা করা হয়েছে ২২ হাজার ২৩১টি। দেশে এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৬৩ লাখ ২৭ হাজার ৭৩৪টি। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১৬ দশমিক ৩৮ শতাংশ। মোট পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১৩ দশমিক ৪৬ শতাংশ।
মোট মৃত ৮২ জনের মধ্যে দশোর্ধ্ব একজন, বিশোর্ধ্ব ২ জন, ত্রিশোর্ধ্ব ৯ জন, চল্লিশোর্ধ্ব ১১ জন, পঞ্চাশোর্ধ্ব ২১ জন এবং ষাটোর্ধ্ব ৩৮ জন রয়েছেন। গত ২৪ ঘণ্টায় করোনায় সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে খুলনা বিভাগে ৩২, ঢাকায় ২১, চট্টগ্রামে ৯, রাজশাহীতে ১২, বরিশালে একজন, সিলেটে ২, রংপুরে একজন এবং ময়মনসিংহে ৪ জনের মৃত্যু হয়েছে।
বিভাগ : বাংলাদেশ
- বিপিএম (সেবা) পদকে ভূষিত হলেন নরসিংদীর পুলিশ সুপার মোঃ আবদুল্লাহ্-আল-ফারুক
- এক দল ডিসেম্বরে ধাক্কা মেরে ফেলে দেবে, আরেক পতিত স্বৈরাচার ফিরে আসবে বলার মধ্যে যোগসূত্র পাওয়া যায়: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী
- রঙিন থলে
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার