এবার ডেঙ্গুতে আক্রান্ত রেকর্ড সংখ্যক রোগী হাসপাতালে
২৮ জুলাই ২০২১, ০৬:২২ পিএম | আপডেট: ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৯ এএম
নিজস্ব প্রতিবেদক:
দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে নতুন করে আরও ১৫৩ জন রোগী ভর্তি হয়েছেন, যা একদিনে চলতি বছরে দেশে সর্বোচ্চ শনাক্ত। এর আগে মঙ্গলবার (২৭ জুলাই) রেকর্ড ১৪৩ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছিল। বুধবার (২৮ জুলাই) স্বাস্থ্য অধিদফতরের এক অনলাইন বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।
এর আগে, মঙ্গলবার স্বাস্থ্য অধিদফতরের অনলাইন বুলেটিনে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় রেকর্ড ১৪৩ জন ডেঙ্গুতে আক্রান্ত হন। এরমধ্যে ১৪২ জনই ছিলেন রাজধানীর বাসিন্দা। তারা সবাই হাসপাতালে ভর্তি হন।
তারও আগে সোমবার স্বাস্থ্য অধিদফতর জানায়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে সর্বোচ্চ ১২৩ জন রোগী হাসপাতালে ভর্তি হন। যেটি চলতি বছরে সেদিন সর্বোচ্চ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তির রেকর্ড ছিল। এদের মধ্যেই ১২০ জনই ছিলেন ঢাকার বাসিন্দা। এরও আগে শনিবার সর্বোচ্চ ১০৪ জন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিল।
এদিকে, ডেঙ্গু সন্দেহে মারা যাওয়া তিনজন রোগীর তথ্য পর্যালোচনার জন্য সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটে (আইইডিসিআর) পাঠানো হয়েছে। তবে চলতি বছর ডেঙ্গুতে এখন পর্যন্ত কোনো মৃত্যুর তথ্য নিশ্চিত করেনি আইইডিসিআর।
কয়েক দিন থেমে থেমে বৃষ্টি হওয়ায় এডিস মশার বংশ বিস্তারে প্রভাব ফেলছে। করোনা আর ডেঙ্গুর উপসর্গ কাছাকাছি হওয়ায় জ্বর হলে বেশি সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।
বিভাগ : বাংলাদেশ
- বিপিএম (সেবা) পদকে ভূষিত হলেন নরসিংদীর পুলিশ সুপার মোঃ আবদুল্লাহ্-আল-ফারুক
- এক দল ডিসেম্বরে ধাক্কা মেরে ফেলে দেবে, আরেক পতিত স্বৈরাচার ফিরে আসবে বলার মধ্যে যোগসূত্র পাওয়া যায়: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী
- রঙিন থলে
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার