করোনায় একদিনে শনাক্তের হার ৯ দশমিক শূন্য ৭, মৃত্যু ৫২, শনাক্ত ২৪৯৭ জন
০৮ সেপ্টেম্বর ২০২১, ০৮:৪৮ পিএম | আপডেট: ২২ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৪ এএম
নিজস্ব প্রতিবেদক:
দেশে করোনা সংক্রমণের হার আরও কমেছে। গত ২৪ ঘণ্টায় সারাদেশে ৭৯৯টি ল্যাবরেটরিতে ২৭ হাজার ৫২৮টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ নিয়ে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়ালো ৯১ লাখ ৪৬ হাজার ৩৭১টি। নমুনা পরীক্ষায় শনাক্তের হার ৯ দশমিক শূন্য ৭ শতাংশ। গত বছরের ৮ মার্চ প্রথম রোগী শনাক্ত হওয়ার পর থেকে এ পর্যন্ত শনাক্তের মোট হার ১৬ দশমিক শূন্য ৬৪ শতাংশ।
বুধবার (৮ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এর আগে মঙ্গলবার ৭৯৯টি ল্যাবরেটরিতে ২৭ হাজার ২৩৩টি নমুনা পরীক্ষার তথ্য জানায় স্বাস্থ্য অধিদপ্তর। শনাক্তের হার ছিল ৯ দশমিক ৬৯ শতাংশ।
বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনায় গত ২৪ ঘণ্টায় আরও ৫২ জনের মৃত্যু হয়েছে। এই সংখ্যা ৮৪ দিন পর সর্বনিম্ন। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ২৬ হাজার ৭৩৬ জনে। ২৪ ঘণ্টায় মৃত ৫২ জনের মধ্যে পুরুষ ২০ জন ও নারী ৩২ জন। শতাংশের হিসাবে প্রায় ৬২ শতাংশই নারী। এ নিয়ে টানা দুইদিন পুরুষের চেয়ে নারীর মৃত্যু বেশি হলো। একই সময়ে নতুন আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ২ হাজার ৪৯৭ জন। এ নিয়ে মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ২২ হাজার ৩০২ জনে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন তিন হাজার ৮৪০ জন। এ নিয়ে দেশে করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর চিকিৎসা শেষে সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা ১৪ লাখ ৬৪ হাজার ৫৯৪ জন। সুস্থতার হার ৯৬ দশমিক ২১ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত ৫২ জনের মধ্যে বিশোর্ধ্ব তিনজন, ত্রিশোর্ধ্ব তিনজন, চল্লিশোর্ধ্ব আটজন, পঞ্চাশোর্ধ্ব ১৪ জন, ষাটোর্ধ্ব ১৬ জন, সত্তরোর্ধ্ব ছয়জন ও আশি-ঊর্ধ্ব দুইজন রয়েছে। বিভাগওয়ারী হিসাবে দেখা গেছে, ঢাকা বিভাগে ২০ জন, চট্টগ্রামে ১৫ জন, রাজশাহীতে একজন, খুলনায় ৯ জন, বরিশালে দুইজন, সিলেটে তিনজন ও রংপুর বিভাগে দুইজনের মৃত্যু হয়।
গত বছরের ৮ মার্চ দেশে প্রথম তিনজনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।
বিভাগ : বাংলাদেশ
- বিপিএম (সেবা) পদকে ভূষিত হলেন নরসিংদীর পুলিশ সুপার মোঃ আবদুল্লাহ্-আল-ফারুক
- এক দল ডিসেম্বরে ধাক্কা মেরে ফেলে দেবে, আরেক পতিত স্বৈরাচার ফিরে আসবে বলার মধ্যে যোগসূত্র পাওয়া যায়: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী
- রঙিন থলে
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার