করোনায় সারাদেশে আরও ৫৮ জনের মৃত্যু
০৯ সেপ্টেম্বর ২০২১, ০৯:৩৫ পিএম | আপডেট: ২২ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৪ এএম
নিজস্ব প্রতিবেদক:
মহামারি করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে সারাদেশে গত ২৪ ঘণ্টায় আরও ৫৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ২৬ হাজার ৭৯৪ জনে। একই সময়ে নতুন আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ২ হাজার ৫৮৮ জন। এ নিয়ে মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ২৪ হাজার ৮৯০ জনে। বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, একই সময়ে সরকারি ও বেসরকারি ৮০০টি ল্যাবরেটরিতে ২৯ হাজার ৪৯৫টি নমুনা সংগ্রহ ও ২৯ হাজার ৫৪১টি নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়ালো ৯১ লাখ ৭৫ হাজার ৯১২টি। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ৮ দশমিক ৭৬ শতাংশ। এ পর্যন্ত শনাক্তের মোট হার ১৬ দশমিক শূন্য ৬২শতাংশ।
গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৩ হাজার ৬১৭ জন। এ নিয়ে সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা ১৪ লাখ ৬৮ হাজার ২১১ জন। মৃত ৫৮ জনের মধ্যে পুরুষ ৩৫ ও নারী ২৩ জন। এদের মধ্যে সরকারি হাসপাতালে ৫০ এবং বেসরকারি হাসপাতালে ৮ জনের মৃত্যু হয়।
মৃত ৫৮ জনের মধ্যে দশোর্ধ্ব দুইজন, বিশোর্ধ্ব দুইজন, চল্লিশোর্ধ্ব ৭ জন, পঞ্চাশোর্ধ্ব ১৬ জন, ষাটোর্ধ্ব ১৬ জন, সত্তরোর্ধ্ব সাতজন, আশির্ধ্ব ছয়জন এবং নব্বই বছরের বেশি বয়সী একজন ও ১০০ বছরের বেশি বয়সী একজন মারা যান।
একই সময়ে করোনায় মৃত ৫৮ জনের মধ্যে বিভাগওয়ারী হিসাবে দেখা গেছে, ঢাকায় ২২ জন, চট্টগ্রামে ১৯ জন, রাজশাহীতে ৩ জন, খুলনায় ৫ জন, সিলেটে ৮ জন এবং রংপুরে একজনের মৃত্যু হয়।
গত বছরের ৮ মার্চ দেশে প্রথম তিনজনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।
বিভাগ : বাংলাদেশ
- বিপিএম (সেবা) পদকে ভূষিত হলেন নরসিংদীর পুলিশ সুপার মোঃ আবদুল্লাহ্-আল-ফারুক
- এক দল ডিসেম্বরে ধাক্কা মেরে ফেলে দেবে, আরেক পতিত স্বৈরাচার ফিরে আসবে বলার মধ্যে যোগসূত্র পাওয়া যায়: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী
- রঙিন থলে
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার