করোনায় তিন মাস পর একদিনে সর্বনিম্ন ৩৮ জনের মৃত্যু
১০ সেপ্টেম্বর ২০২১, ০৭:৩৮ পিএম | আপডেট: ২২ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৪ এএম
নিজস্ব প্রতিবেদক:
প্রাণঘাতি করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে সারাদেশে গত ২৪ ঘণ্টায় আরও ৩৮ জনের মৃত্যু হয়েছে। এ সংখ্যা তিন মাস পর সর্বনিম্ন। এর আগে গত ০৯ জুন ৩৬ জনের মৃত্যুর কথা জানিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ২৬ হাজার ৮৩২ জনে।
একই সময়ে নতুন আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ২ হাজার ৩২৫ জন। এ নিয়ে মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ২৭ হাজার ২১৫ জনে। শুক্রবার (১০ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ২৭ হাজার ২৩০টি নমুনা সংগ্রহ ও নমুনা পরীক্ষা করা হয় ২৬ হাজার ৮৭৮টি। এ পর্যন্ত মোট মোট নমুনা পরীক্ষা ৯২ লাখ ২ হাজার ৭৯০টি। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ৮ দশমিক ৬৫ শতাংশ। এ পর্যন্ত নমুনা পরীক্ষায় শনাক্তের হার ১৬ দশমিক ৬০ শতাংশ।
২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৩ হাজার ৮৫৬ জন। এ পর্যন্ত সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা ১৪ লাখ ৭২ হাজার ৬৭ জন। মৃত ৩৮ জনের মধ্যে পুরুষ ২০ এবং নারী ১৮ জন। এ সময়ের মধ্যে ঢাকায় ১৭, চট্টগ্রামে ১০, রাজশাহীতে ২, খুলনায় ৫, সিলেটে ১, রংপুরে ১ ও ময়মনসিংহে বিভাগে ২ জন মারা গেছেন।
গত বছরের ৮ মার্চ দেশে প্রথম তিনজনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।
বিভাগ : বাংলাদেশ
- বিপিএম (সেবা) পদকে ভূষিত হলেন নরসিংদীর পুলিশ সুপার মোঃ আবদুল্লাহ্-আল-ফারুক
- এক দল ডিসেম্বরে ধাক্কা মেরে ফেলে দেবে, আরেক পতিত স্বৈরাচার ফিরে আসবে বলার মধ্যে যোগসূত্র পাওয়া যায়: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী
- রঙিন থলে
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার