১২ বছর হলেই সবাইকে করোনা প্রতিরোধী টিকা দেয়া হবে: প্রধানমন্ত্রী
১৫ সেপ্টেম্বর ২০২১, ০৮:৪১ পিএম | আপডেট: ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪২ পিএম
নিজস্ব প্রতিবেদক:
প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানিয়েছেন, ১২ বছর ও তার বেশি বয়সী সব বাংলাদেশি নাগরিককে করোনাভাইরাস প্রতিরোধী টিকা দেয়া হবে। জাতীয় সংসদে বুধবার (১৫ সেপ্টেম্বর) টেবিলে উত্থাপিত প্রশ্নোত্তর পর্বে এ কথা জানান প্রধানমন্ত্রী। এর আগে সকালে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সংসদের বৈঠকে প্রশ্নোত্তর পর্ব টেবিলে উত্থাপিত হয়।
এর আগে ২০ আগস্ট থেকে করোনাভাইরাসের টিকাদান কর্মসূচির আওতা বাড়াতে ১৮ বছর বা তার বেশি বয়সী শিক্ষার্থীদের জন্যে টিকার নিবন্ধনের ব্যবস্থা করেছিলো সরকার।
প্রশ্নোত্তর পর্বে টিকা গ্রহণের বয়স নিয়ে কথা বলার পাশাপাশি প্রাসঙ্গিক আরও কিছু বিষয় তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, প্রতি মাসে ১ কোটি ডোজের বেশি টিকা পাওয়ার ব্যবস্থা নেয়া হয়েছে। চীনের সিনোফার্মের দেয়া শিডিউল অনুযায়ী, অক্টোবর থেকে প্রতি মাসে ২ কোটি হিসাবে ডিসেম্বর পর্যন্ত ৬ কোটি ডোজ টিকা পাওয়া যাবে।
পিরোজপুর-৩ আসনের সংসদ সদস্য রুস্তম আলী ফরাজীর প্রশ্নের উত্তরে সংসদনেতা শেখ হাসিনা বলেন, ‘দ্বিপাক্ষিক ক্রয় চুক্তির আওতায় ভারতের সিরাম ইনস্টিটিউটের সঙ্গে ৩ কোটি এবং চীনের সিনোফার্ম ইন্টারন্যাশনালের সঙ্গে ৭ কোটি ৭০ লাখ ডোজ টিকা ক্রয়ের চুক্তি সই হয়েছে।’
টিকা সংগ্রহের বিষয়ে শেখ হাসিনা বলেন, ১২ সেপ্টেম্বর পর্যন্ত ২৪ কোটি ৬৫ লাখ ১৩ হাজার ৬৬০ ডোজ টিকা সংগ্রহের ব্যবস্থা করা সম্ভব হয়েছে। এর মধ্যে ক্রয় চুক্তি ও উপহার হিসেবে ৪ কোটি ৪৪ লাখ ৩১ হাজার ৮৮০ ডোজ টিকা পাওয়া গেছে বলে জানান প্রধানমন্ত্রী। আর দেশে ১২ সেপ্টেম্বর পর্যন্ত টিকা মজুত রয়েছে ৯৬ লাখ ৫৪ হাজার ১১৯ ডোজ।
কতজনকে টিকা দেওয়া হয়েছে সে বিষয়ে তিনি জানান, ১২ সেপ্টেম্বর পর্যন্ত দুই কোটি ৯ লাখ ২২ হাজার ৭১৫ জনকে প্রথম ডোজ টিকা দেওয়া হয়েছে। আর দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে ১ কোটি ৩৮ লাখ ৫৫ হাজার ৪৬ জনকে। সর্বমোট টিকা দেওয়া হয়েছে ৩ কোটি ৪৭ লাখ ৭৭ হাজার ৭৬১ জনকে।
শেখ হাসিনা বলেন, দ্বিপাক্ষিক ক্রয় চুক্তির আওতায় ভারতের সিরাম ইনস্টিটিউটের সঙ্গে ৩ কোটি এবং চীনের সিনোফার্ম ইন্টারন্যাশনালের সঙ্গে ৭ কোটি ৭০ লাখ ডোজ টিকা ক্রয়ের চুক্তি স্বাক্ষর হয়েছে।
অপরদিকে রাশিয়া থেকে এক কোটি ডোজ স্পুটনিক-ভি টিকা ক্রয়ের চুক্তি চূড়ান্ত পর্যায়ে রয়েছে। এছাড়া কোভ্যাক্সের মাধ্যমে ৩ কোটি ডোজ সিনোফার্ম ও ৭ কোটি ৫০ লাখ ডোজ সিনোভ্যাক টিকা ক্রয়ের বিষয়টি চূড়ান্ত পর্যায়ে রয়েছে।
এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবাইকে স্বাস্থ্যবিধি কঠোরভাবে মেনে চলার আহ্বান জানান।
বিভাগ : বাংলাদেশ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা