দেশে করোনায় আরও ৩১ জনের মৃত্যু
২৪ সেপ্টেম্বর ২০২১, ০৭:৪১ পিএম | আপডেট: ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৪ পিএম
নিজস্ব প্রতিবেদক:
করোনা আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারাদেশে ৩১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২৭ হাজার ৩৬৮ জনে। একই সময়ে করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে নতুন রোগী শনাক্ত হয়েছেন আরও ১ হাজার ২৩৩ জন। এ নিয়ে মোট আক্রান্ত রোগীর সংখ্যা ১৫ লাখ ৪৯ হাজার ৫৫৩ জনে।
শুক্রবার (২৪ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ২৭ হাজার ১৪১টি নমুনা সংগ্রহ ও নমুনা পরীক্ষা করা হয় ২৭ হাজার ১৪১টি। এ পর্যন্ত মোট ৯৫ লাখ ৭৯ হাজার ১১১টি নমুনা পরীক্ষা করা হয়। নমুনা পরীক্ষার তুলনায় রোগী শনাক্তের হার ৪ দশমিক ৫৪ শতাংশ। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষায় শনাক্তের হার ১৬ দশমিক ১৮ শতাংশ।
২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ১ হাজার ৪১৩ জন। এ পর্যন্ত সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা ১৫ লাখ ৯ হাজার ২০২। আর মৃত ৩১ জনের মধ্যে পুরুষ ১৮ এবং নারী ১৩ জন। এ সময়ের মধ্যে ঢাকায় ১৬, চট্টগ্রামে ৮, রাজশাহীতে ২, খুলনায় ১, সিলেটে ১, রংপুরে ২ ও ময়মনসিংহে বিভাগে ১ জন মারা গেছেন। তবে বরিশালে কারও মৃত্যু হয়নি।
উল্লেখ্য, গত বছরের ৮ মার্চ দেশে করোনা ভাইরাসের প্রথম রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ করোনায় আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।
বিভাগ : বাংলাদেশ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা