করোনায় আরও ৩১ মৃত্যু, শনাক্ত ১৩১০
২৮ সেপ্টেম্বর ২০২১, ০৬:১৮ পিএম | আপডেট: ২২ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৪ এএম
নিজস্ব প্রতিবেদক:
দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে আরো ৩১ জনের মৃত্যু হয়েছে। এতে করে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল ২৭ হাজার ৪৭০ জনে। এ ছাড়া নতুন করে করোনা শনাক্ত হয়েছে ১ হাজার ৩১০ জনের। এ নিয়ে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৫৩ হাজার ৮৭৩ জনে। মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের করোনা বিষয়ক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এর আগে গতকাল সোমবার (২৭ সেপ্টেম্বর) ২৫ জনের মৃত্যু ও ১২১২ জন শনাক্তের তথ্য জানায় স্বাস্থ্য অধিদপ্তর। এ ছাড়া ২৫ সেপ্টেম্বর ২৫, ২৪ সেপ্টেম্বর ৩১, ২৩ সেপ্টেম্বর ২৪, ২৩ সেপ্টেম্বর ৩৬, ২২ সেপ্টেম্বর ২৬, ২১ সেপ্টেম্বর ২৬, ২০ সেপ্টেম্বর ৪৩, ১৯ সেপ্টেম্বর ৩৫ জনের মৃত্যু হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ১ হাজার ১৯৫ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ১৩ হাজার ৮৭৬ জন। গত ২৪ ঘণ্টায় ২৯ হাজার ৫০৫ জনের নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ২৯ হাজার ১৮৬টি নমুনা। পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার ৪ দশমিক ৪৯ শতাংশ। এ পর্যন্ত মোট ৯৬ লাখ ৭৬ হাজার ১২৩টি নমুনা পরীক্ষায় শনাক্তের হার ১৬ দশমিক ০৬ শতাংশ। মোট শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৭ দশমিক ৪৩ শতাংশ এবং মৃত্যুর হার ১.৭৭ শতাংশ।
এতে আরো বলা হয়, ২৪ ঘণ্টায় যে ৩১ জন মারা গেছেন তাদের মধ্যে পুরুষ ১৭ জন এবং নারী ১৪ জন। এ সময় ঢাকা বিভাগে ১৩ জনের মৃত্যু হয়েছে। চট্টগ্রাম ও খুলনায় মারা গেছেন ৫ জন করে। এছাড়া রাজশাহী, বরিশাল, রংপুর ও ময়মনসিংহে ২ জন করে মারা গেছেন।
বিভাগ : বাংলাদেশ
- বিপিএম (সেবা) পদকে ভূষিত হলেন নরসিংদীর পুলিশ সুপার মোঃ আবদুল্লাহ্-আল-ফারুক
- এক দল ডিসেম্বরে ধাক্কা মেরে ফেলে দেবে, আরেক পতিত স্বৈরাচার ফিরে আসবে বলার মধ্যে যোগসূত্র পাওয়া যায়: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী
- রঙিন থলে
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার