আমাদের কন্যাশিশুরা সমগ্র বিশ্বে আগামী প্রজন্মকে নেতৃত্ব দেবে: প্রধানমন্ত্রী
০৪ অক্টোবর ২০২১, ০৮:৫৭ পিএম | আপডেট: ২২ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৪ এএম
নিজস্ব প্রতিবেদক:
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, পরিবর্তিত বিশ্ব পরিস্থিতির সঙ্গে তাল মিলিয়ে চলার ক্ষেত্রে কন্যাশিশুরা তথ্যপ্রযুক্তিতে দক্ষ হয়ে উঠলে তারা আরও এগিয়ে যাবে। আমাদের কন্যাশিশুরা সমগ্র বিশ্বে আগামী প্রজন্মকে নেতৃত্ব দেবে। এজন্য সবাইকে তাদের জন্য সে সুযোগ সৃষ্টি করে দিতে হবে।
মঙ্গলবার (৫ অক্টোবর) ‘জাতীয় কন্যাশিশু দিবস-২০২১’ উপলক্ষে দেয়া এক বাণীতে প্রধানমন্ত্রী বলেন, “আমরা কন্যাশিশু-প্রযুক্তিতে সমৃদ্ধ হবো, ডিজিটাল বাংলাদেশ গড়বো’- এই প্রতিপাদ্য নিয়ে দেশব্যাপী ‘জাতীয় কন্যাশিশু দিবস’ উদ্যাপন করা হচ্ছে জেনে আমি আনন্দিত। এ উপলক্ষে আমি বাংলাদেশের সকল কন্যাশিশুকে আন্তরিক শুভেচ্ছা ও স্নেহাশিষ জানাচ্ছি।”
তিনি বলেন, আওয়ামী লীগ সরকার নারী ও কন্যাশিশু-বান্ধব সরকার। কন্যাশিশুর শিক্ষা ও প্রযুক্তি জ্ঞানসহ তাদের যথাযথ বিকাশ নিশ্চিত করা গেলে, তারাও সুনাগরিক হিসেবে গড়ে উঠবে এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলাদেশ গড়ে তোলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখতে সক্ষম হবে। খবর তথ্য বিবরণীর।
প্রধানমন্ত্রী বলেন, নারী ও কন্যাশিশুদের ক্ষমতায়ন, তাদের প্রতি নির্যাতন বন্ধ, নারী ও শিশু পাচাররোধ, কর্মক্ষেত্রে নারীর নিরাপত্তা বিধান এবং আর্থ-সামাজিক কর্মকান্ডের মূল ধারায় নারীর পূর্ণ ও সমঅংশগ্রহণ নিশ্চিত করাসহ নারী ও কন্যাশিশুদের সামগ্রিক আর্থ-সামাজিক উন্নয়ন নিশ্চিত করা সরকারের অন্যতম প্রধান লক্ষ্য।
শেখ হাসিনা বলেন, ‘কন্যাশিশুদের কল্যাণে আমরা স্নাতক পর্যন্ত অবৈতনিক শিক্ষার প্রচলন, উপবৃত্তি প্রবর্তন, বিনামূল্যে বই বিতরণ, নারী শিক্ষকদের সংখ্যা বৃদ্ধিসহ বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছি। সরকার জাতীয় শিশুনীতি -২০১১, জাতীয় নারী উন্নয়ন নীতি-২০১১ ও শিশু দিবাযত্ন কেন্দ্র আইন-২০২১ প্রণয়ন করেছে। নারী ও শিশু নির্যাতন দমন (সংশোধন) আইন-২০২০ এ ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ডের বিধান রাখা হয়েছে। বাল্যবিয়ে ও যৌতুক প্রতিরোধে বাল্যবিবাহ নিরোধ আইন-২০১৭ ও যৌতুক নিরোধ আইন ২০১৮ প্রণয়ন করা হয়েছে। আমাদের গৃহীত এসব পদক্ষেপের ফলে বাল্যবিবাহ উল্লেখযোগ্য হারে হ্রাস পেয়েছে। ১ দশমিক ৪০ কোটি কন্যা শিক্ষার্থীকে উপবৃত্তি প্রদান করছি। বিদ্যালয়ে ছাত্রী ভর্তির হার, মেয়েদের উচ্চশিক্ষা ও কারিগরি শিক্ষা গ্রহণের হার বৃদ্ধি পেয়েছে। ক্রীড়াঙ্গণেও আমাদের মেয়েরা সফলতা অর্জন করছে।’
প্রধানমন্ত্রী ‘জাতীয় কন্যাশিশু দিবস ২০২১’-এর সার্বিক সাফল্য কামনা করেন।
বিভাগ : বাংলাদেশ
- বিপিএম (সেবা) পদকে ভূষিত হলেন নরসিংদীর পুলিশ সুপার মোঃ আবদুল্লাহ্-আল-ফারুক
- এক দল ডিসেম্বরে ধাক্কা মেরে ফেলে দেবে, আরেক পতিত স্বৈরাচার ফিরে আসবে বলার মধ্যে যোগসূত্র পাওয়া যায়: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী
- রঙিন থলে
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার