বাংলাদেশ উপহার পেল আমেরিকার দেয়া ২.৫ মিলিয়ন করোনা টিকা
০৫ অক্টোবর ২০২১, ০৮:৩৬ পিএম | আপডেট: ২২ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৪ এএম
নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত আর্ল আর মিলার আজ বাংলাদেশের কাছে ফাইজারের ২.৫ মিলিয়ন ডোজ করোনাভাইরাসের (কোভিড-১৯) ভ্যাকসিন হস্তান্তর করেছে। আমেরিকান জনগণের পক্ষ থেকে বাংলাদেশেন জন্য উপহার হিসেবে এসব টিকা পাঠানো হয়েছে।
রাষ্ট্রদূত মিলার ও ইউএস এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট (ইউএসএইড) এর মিশন পরিচালক ক্যাথরিন স্টিভেনস ঢাকায় এক্সপান্ডেড প্রোগ্রাম অন ইমিউনাইজেশন (ইপিআই) সদরদপ্তরে স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সৈয়দ মজিবুল হক ও ডিরেক্টরেট জেনারেল অব হেল্থ সার্ভিসেস (ডিজিএইচএস)-এর মহাপরিচালক প্রফেসর ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশিদ আলমের কাছে টিকাগুলো হস্তান্তর করেন।
রাষ্ট্রদূত মিলার বলেন, ‘যুক্তরাষ্ট্র বাংলাদেশকে জীবন রক্ষাকারী আরো ২.৫ মিলিয়ন ডোজ ফাইজার ভ্যাকসিন দিতে পেরে আনন্দিত। তিনি বলেন, বাংলাদেশে জাতীয় টিকাদান কর্মসূচিতে আমাদের সহায়তা অব্যাহত থাকবে।’
তিনি আরো বলেন, টিকার নিরাপদ ও কার্যকর মজুদ ও ব্যবহার নিশ্চিত করতে যুক্তরাষ্ট্র বৈশ্বিক কোভ্যাক্স ভ্যাক্সিন উদ্যোগে সহায়তা করতে পেরে গর্বিত।
যুক্তরাষ্ট্রের ও বাংলাদেশী কর্মকর্তারা ইপিআই স্থাপনায় কোভিড-১৯ ভ্যাকসিন সংরক্ষণ কেন্দ্র পরিদর্শন করেছেন। সেখানে ফাইজার টিকাগুলো ২৬টি আল্ট্রা-কোল্ড ফ্রিজারের মধ্যে সংরক্ষণ করা হয়েছে।
যুক্তরাষ্ট্র বাংলাদেশকে অনুদান হিসেবে ভ্যাকসিন প্রদানের পাশাপাশি সরকারের মহামারি মোকাবেলায় টিকাদান কর্মসূচিতেও সহায়তা করবে।
বিভাগ : বাংলাদেশ
- বিপিএম (সেবা) পদকে ভূষিত হলেন নরসিংদীর পুলিশ সুপার মোঃ আবদুল্লাহ্-আল-ফারুক
- এক দল ডিসেম্বরে ধাক্কা মেরে ফেলে দেবে, আরেক পতিত স্বৈরাচার ফিরে আসবে বলার মধ্যে যোগসূত্র পাওয়া যায়: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী
- রঙিন থলে
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার