করোনায় প্রায় ৭ মাস পর সর্বনিম্ন ১২ জনের মৃত্যু, শনাক্ত ৬৬৩ জন
০৭ অক্টোবর ২০২১, ০৬:৫৩ পিএম | আপডেট: ২২ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৩ এএম
নিজস্ব প্রতিবেদক:
করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারাদেশে আরও ১২ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে পুরুষ ৬ জন ও নারী ৬ জন। এদের মধ্যে সরকারি হাসপাতালে ১১ জন এবং বেসরকারি হাসপাতালে একজন মারা যান। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২৭ হাজার ৬৪৭ জনে। গত ২৪ ঘণ্টায় মৃত্যুহার ১ দশমিক ৭৭ শতাংশ। এর আগে সর্বশেষ ১৭ মার্চ ১১ জনের মৃত্যুর কথা জানিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর।
বৃহস্পতিবার (৭ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত করোনা পরিস্থিতি সংক্রান্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
এতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় সরকারি ও বেসরকারি ৮২১টি ল্যাবরেটরিতে ২২ হাজার ৩২১টি নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত করতে ৯৮ লাখ ৯১ হাজার ৬১৪টি নমুনা পরীক্ষা করা হলো।
সর্বশেষ গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষায় নতুন ৬৬৩ জন রোগী শনাক্ত হয়। এ নিয়ে মোট শনাক্ত রোগীর সংখ্যা ১৫ লাখ ৬০ হাজার ৮১৮ জনে দাঁড়ালো। গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ২ দশমিক ৯৭ শতাংশ।
দেশে গত বছরের অর্থাৎ ২০২০ সালের ৮ মার্চ প্রথম করোনা রোগী শনাক্ত হয়। বৃহস্পতিবার পর্যন্ত মোট নমুনা পরীক্ষার ভিত্তিতে শনাক্ত রোগীর হার ১৫ দশমিক ৭৮ শতাংশ।
এদিকে গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ৬৬৪ জন। এ নিয়ে দেশে করোনা আক্রান্ত হওয়ার পর চিকিৎসা শেষে সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা ১৫ লাখ ২১ হাজার ৭৭৭ জনে দাঁড়ালো। সুস্থতার হার ৯৭ দশমিক ৫০ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত ১২ জনের মধ্যে বিশোর্ধ্ব একজন, চল্লিশোর্ধ্ব দুজন, ষাটোর্ধ্ব পাঁচজন, সত্তরোর্ধ্ব তিনজন এবং বাকি একজনের বয়স আশির বেশি। মৃত ১২ জনের মধ্যে ঢাকা বিভাগে চারজন, চট্টগ্রামে পাঁচজন, রাজশাহীতে একজন এবং খুলনায় দুজনের মৃত্যু হয়।
বিভাগ : বাংলাদেশ
- বিপিএম (সেবা) পদকে ভূষিত হলেন নরসিংদীর পুলিশ সুপার মোঃ আবদুল্লাহ্-আল-ফারুক
- এক দল ডিসেম্বরে ধাক্কা মেরে ফেলে দেবে, আরেক পতিত স্বৈরাচার ফিরে আসবে বলার মধ্যে যোগসূত্র পাওয়া যায়: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী
- রঙিন থলে
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার