করোনায় একদিনে সারাদেশে প্রাণ গেলো আরও ২০ জনের
০৯ অক্টোবর ২০২১, ০৭:০৬ পিএম | আপডেট: ২২ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৩ এএম
নিজস্ব প্রতিবেদক:
প্রাণঘাতি করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে সর্বশেষ ২৪ ঘণ্টায় রাজধানীসহ সারাদেশে ২০ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে পুরুষ ১২ জন এবং নারী ৮ জন। এদের মধ্যে সরকারি হাসপাতালে ১৭ জন এবং বেসরকারি হাসপাতালে ৩ জন মারা যান। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২৭ হাজার ৬৭৪ জনে।
গত ২৪ ঘণ্টায় ১৬ হাজার ৯২৫টি নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত করতে ৯৯ লাখ ৩১ হাজার ৮৪১টি নমুনা পরীক্ষা করা হয়। সর্বশেষ গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষায় নতুন ৪১৫ জন রোগী শনাক্ত হয়। এ নিয়ে মোট শনাক্ত হওয়া করোনা রোগীর সংখ্যা ১৫ লাখ ৬১ হাজার ৮৭৮ জনে দাঁড়ালো। সর্বশেষ ২৪ ঘণ্টায় করোনা শনাক্তের হার ২ দশমিক ৪৫ শতাংশ।
দেশে গত বছরের ৮ মার্চ প্রথম করোনা আক্রান্ত রোগী শনাক্ত হওয়ার পর থেকে আজ শনিবার (৯ অক্টোবর) পর্যন্ত মোট নমুনা পরীক্ষার ভিত্তিতে শনাক্তের হার ১৫ দশমিক ৭৩ শতাংশ।
শনিবার (৯ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত করোনা পরিস্থিতি সংক্রান্ত নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
এ সময় সুস্থ হয়ে উঠেছেন ৫৪৩ জন। এ নিয়ে দেশে করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর চিকিৎসা শেষে সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা দাঁড়ালো ১৫ লাখ ২৩ হাজার ১৩৪ জন।
২৪ ঘণ্টায় মারা যাওয়া ২০ জনের মধ্যে বিশোর্ধ্ব দুজন, ত্রিশোর্ধ্ব দুজন, চল্লিশোর্ধ্ব দুজন, পঞ্চাশোর্ধ তিনজন, ষাটোর্ধ্ব ৯ জন, সতরোর্ধ্ব একজন এবং ৮০ বছরের বেশি বয়সী একজন মারা যান।
২০ জনের মধ্যে ঢাকা বিভাগে ৯ জন, চট্টগ্রামে চারজন, খুলনায় একজন, বরিশালে একজন, রংপুর বিভাগে তিনজন এবং ময়মনসিংহ বিভাগে দুজনের মৃত্যু হয়।
বিভাগ : বাংলাদেশ
- বিপিএম (সেবা) পদকে ভূষিত হলেন নরসিংদীর পুলিশ সুপার মোঃ আবদুল্লাহ্-আল-ফারুক
- এক দল ডিসেম্বরে ধাক্কা মেরে ফেলে দেবে, আরেক পতিত স্বৈরাচার ফিরে আসবে বলার মধ্যে যোগসূত্র পাওয়া যায়: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী
- রঙিন থলে
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার