টেকসই নগর উন্নয়নে অভিজ্ঞতা বিনিময় করবে নেদারল্যান্ডস: স্থানীয় সরকার মন্ত্রী
১০ অক্টোবর ২০২১, ০৬:১৬ পিএম | আপডেট: ০১ নভেম্বর ২০২৬, ০২:২৭ পিএম
নিজস্ব প্রতিবেদক:
নেদারল্যান্ডস জলবায়ুর বিরূপ প্রতিক্রিয়া মোকাবেলা করে টেকসই নগর উন্নয়নে বাংলাদেশে তাদের অভিজ্ঞতা বিনিময় করতে চায় বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মোঃ তাজুল ইসলাম।
আজ রবিবার মন্ত্রণালয়ে বাংলাদেশে নিযুক্ত নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত আন্নে গেরার্ড ভেন লিউইন সৌজন্য সাক্ষাৎ করে মন্ত্রীকে দেশটির আগ্রহের কথা জানান।
স্থানীয় সরকার মন্ত্রী বলেন, জলবায়ু পরিবর্তনের ফলে নগরে যেসব সমস্যার সৃষ্টি হচ্ছে সেগুলোকে মোকাবেলা করে কিভাবে টেকসই নগর উন্নয়ন করা যায় তা নিয়ে কাজ করার আগ্রহ ব্যক্ত করেছে নেদারল্যান্ডস।
এছাড়া, ডেল্টা প্ল্যান নিয়ে আমাদের ভবিষ্যৎ করণীয়, খাদ্য পণ্যের প্রবাহ মূল্যায়নের মাধ্যমে নগরবাসীর জন্য নিরাপদ এবং টেকসই খাদ্য পণ্যের প্রাপ্তি নিশ্চিত, ক্ষুদ্রাকার পানি ব্যবস্থাপনা উন্নয়ন, খুলনা সিটি কর্পোরেশনে সুয়ারেজ সিস্টেম এবং শহরে জলবায়ু অভিযোজন নিয়ে কাজ করতেও দেশটি তাদের আগ্রহের কথা জানান বলে উল্লেখ করেন মোঃ তাজুল ইসলাম।
নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের বিভিন্ন খাতে অভূতপূর্ব উন্নয়ন কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করে অর্থনৈতিক, সামাজিক ও পরিবেশগত টেকসই উন্নয়নসহ সার্বিক বিষয়ে সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
বাস্তুহারা রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে বাংলাদেশ বিশ্বে মানবিকতার নজির স্থাপন করেছে উল্লেখ করে রাষ্ট্রদূত এ সমস্যা সমাধানে নেদারল্যান্ডস বাংলাদেশের পাশে থাকবে বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন
সাক্ষাৎকালে তারা উভয় দেশের দ্বিপাক্ষিক বিভিন্ন স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
এ সময় স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব হেলালুদ্দীন আহমদ, ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক তাকসিম এ খানসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
বিভাগ : বাংলাদেশ
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ
- ঘোড়াদিয়ায় পরিত্যক্ত ঘরে এসআরবি'র অভিযান: অস্ত্র, গুলি, মাদক বিক্রির টাকা উদ্ধার
- প্রতিভা অন্বেষণে মুগ্ধতা ছড়াল বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা
- নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সকল অফিস শতভাগ ধূমপানমুক্ত ঘোষণা
- রায়পুরায় যাত্রীবাহি বাস হতে ১৪০ রাউন্ড কার্তুজসহ নারী গ্রেপ্তার
- বড় বড় রাখাল যারা, বনে বসে থাকে তারা
- পূজার ছুটি শেষে ফিরে দেখেন বাসায় রাখা ৫০ লাখ টাকা ও স্বর্ণালংকার চুরি