করোনায় একদিনে আরও ৭ জনের মৃত্যু, শনাক্ত ৩০৬

২৭ অক্টোবর ২০২১, ০৫:১৯ পিএম | আপডেট: ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৫ পিএম


করোনায় একদিনে আরও ৭ জনের মৃত্যু, শনাক্ত ৩০৬
করোনায় মৃতের জানাজা। ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক:

প্রাণঘাতী করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারাদেশে আরও ৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২৭ হাজার ৮৪১ জনে।

একই সময়ে নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছেন ৩০৬ জন। ফলে দেশে করোনা রোগী শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫ লাখ ৬৮ হাজার ৫৬৩ জনে।

বুধবার (২৭ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানার সই করা করোনা পরিস্থিতি সংক্রান্ত নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

উল্লেখ্য, গত বছরের ৮ মার্চ দেশে প্রথম তিনজনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।


বিভাগ : বাংলাদেশ


এই বিভাগের আরও