করোনায় একদিনে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ১৯৬
০৫ নভেম্বর ২০২১, ০৫:৪৬ পিএম | আপডেট: ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৯ পিএম
নিজস্ব প্রতিবেদক:
সারাদেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৩ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে পুরুষ একজন ও নারী দুইজন। তারা সবাই সরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২৭ হাজার ৮৯০ জনে।
একই সময়ে আক্রান্ত রোগী হিসেবে নতুন করে শনাক্ত হয়েছেন ১৯৬ জন রোগী। এ নিয়ে নমুনা পরীক্ষায় মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৭০ হাজার ৬৮১ জনে।
শুক্রবার (৫ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত করোনা পরিস্থিতি সংক্রান্ত নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সরকারি-বেসরকারি ৮৩৩টি ল্যাবরেটরিতে ১৭ হাজার ৯৫টি নমুনা সংগ্রহ ও ১৭ হাজার ৪৬৬টি নমুনা পরীক্ষা করা হয়। এতে শনাক্ত হয় ১৯৬ জন। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১ দশমিক ১২ শতাংশ।
এ নিয়ে করোনা শনাক্তে দেশে মোট নমুনা পরীক্ষা করা হয় ১ কোটি ৪ লাখ ৪৫ হাজার ২৯৪টি নমুনা পরীক্ষা করা হয়। এতে শনাক্ত হন ১৫ লাখ ৭০ হাজার ৬৮১ জন। নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের মোট হার ১৫ দশমিক ৪ শতাংশ।
২৪ ঘণ্টায় করোনায় মৃত তিনজনের মধ্যে চল্লিশোর্ধ একজন ও ষাটোর্ধ্ব দুইজন। এছাড়া বিভাগওয়ারি হিসাবে মৃতদের মধ্যে চট্টগ্রাম, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগে একজন করে রোগী মারা গেছেন।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় সেরে উঠেছেন ১৭৮ জন। এ নিয়ে দেশে করোনায় আক্রান্ত হওয়ার পর চিকিৎসা শেষে সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৩৪ হাজার ৪৭৮ জনে। ২৪ ঘণ্টায় সুস্থতার হার ৯৭ দশমিক ৭০ শতাংশ।
বিভাগ : বাংলাদেশ
- বিপিএম (সেবা) পদকে ভূষিত হলেন নরসিংদীর পুলিশ সুপার মোঃ আবদুল্লাহ্-আল-ফারুক
- এক দল ডিসেম্বরে ধাক্কা মেরে ফেলে দেবে, আরেক পতিত স্বৈরাচার ফিরে আসবে বলার মধ্যে যোগসূত্র পাওয়া যায়: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী
- রঙিন থলে
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার