করোনায় একদিনে আরও ৭ জনের মৃত্যু, শনাক্ত ২৫৩, সুস্থ ২৯৮
১৯ নভেম্বর ২০২১, ০৫:৩৩ পিএম | আপডেট: ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৪ পিএম
নিজস্ব প্রতিবেদক:
মহামারি করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ২৭ হাজার ৯৪৬ জনে। এই সময়ে আরও ২৫৩ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে শনাক্তকৃত মোট করোনা রোগীর সংখ্যা ১৫ লাখ ৭৩ হাজার ৭১১ জন।
শুক্রবার (১৯ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. আহমেদুল কবীর স্বাক্ষরিত করোনা পরিস্থিতি সংক্রান্ত নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
গত ২৪ ঘণ্টায় সরকারি ও বেসরকারি ৮৩৬টি ল্যাবে ১৮ হাজার ২৮টি নমুনা সংগ্রহ ও ১৮ হাজার ১২৪টি নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে করোনা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত করতে এক কোটি ৬ লাখ ৯১ হাজার ৫৫৫টি নমুনা পরীক্ষা করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার এক দশমিক ৪০ শতাংশ।
দেশে গত বছরের ৮ মার্চ প্রথম করোনাভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত হয়। আজ (১৯ নভেম্বর) পর্যন্ত মোট নমুনা পরীক্ষার তুলনায় করোনা রোগী শনাক্তের হার ১৪ দশমিক ৭২ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ২৯৮ জন। এ নিয়ে দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার পর চিকিৎসা শেষে সুস্থ হয়ে উঠা রোগীর সংখ্যা ১৫ লাখ ৩৭ হাজার ৮১৬ জন। সর্বমোট শনাক্তের তুলনায় সুস্থতার হার ৯৭ দশমিক ৭২ শতাংশ।
সবশেষ ২৪ ঘণ্টায় করোনাই মৃতদের মধ্যে বিশোর্ধ্ব একজন, চল্লিশোর্ধ্ব একজন, পঞ্চাশোর্ধ্ব একজন, ষাটোর্ধ্ব একজন, সত্তরোর্ধ্ব একজন এবং আশি বছরের বেশি বয়সী একজন রয়েছেন। বিভাগওয়ারী পরিসংখ্যানে দেখা গেছে গত ২৪ ঘণ্টায় করোনায় মৃতদের মধ্যে ঢাকা বিভাগে ছয়জন ও চট্টগ্রামে একজন রয়েছেন। বাকি বিভাগগুলোতে কারও মৃত্যু হয়নি। এ সময়ে মৃতদের মধ্যে তিনজন পুরুষ ও চারজন নারী।
বিভাগ : বাংলাদেশ
- বিপিএম (সেবা) পদকে ভূষিত হলেন নরসিংদীর পুলিশ সুপার মোঃ আবদুল্লাহ্-আল-ফারুক
- এক দল ডিসেম্বরে ধাক্কা মেরে ফেলে দেবে, আরেক পতিত স্বৈরাচার ফিরে আসবে বলার মধ্যে যোগসূত্র পাওয়া যায়: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী
- রঙিন থলে
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার