করোনাভাইরাস: মৃত্যুর মিছিলে আরও ৬ জন, শনাক্ত ২৭৭, সুস্থ ২৯৬
০৮ ডিসেম্বর ২০২১, ০৬:৩৪ পিএম | আপডেট: ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৭ পিএম
নিজস্ব প্রতিবেদক:
মহামারি করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারাদেশে আরও ৬ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ৪ জন পুরুষ ও দুজন নারী। এ নিয়ে এই ভাইরাসে আক্রান্ত হয়ে দেশে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২৮ হাজার ১৬ জনে।
একই সময়ে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ২৭৭ জন। এ নিয়ে মোট শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫ লাখ ৭৮ হাজার ২৮৮ জনে। এদিকে, করোনাভাইরাস থেকে সেরে উঠেছেন আরও ২৯৬ জন। এ নিয়ে দেশে করোনা থেকে সুস্থ হয়েছেন ১৫ লাখ ৪৩ হাজার ২০৪ জন। বুধবার (৮ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় সারাদেশের সরকারি-বেসরকারি ল্যাবরেটরিতে ২০ হাজার ৬৪৪টি নমুনা সংগ্রহ এবং ২০ হাজার ৫৪৯টি নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার ১ দশমিক ৩৫ শতাংশ। বিভাগওয়ারি হিসাবে মৃত ৬ জনের মধ্যে ৩ জনই ঢাকার বাসিন্দা। এছাড়া চট্টগ্রাম, রাজশাহী ও সিলেটে একজন করে মারা গেছেন। ২৪ ঘণ্টায় অন্য বিভাগগুলোতে কারও মৃত্যু হয়নি।
উল্লেখ্য, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। এরপর ১৮ মার্চ এ ভাইরাসে দেশে প্রথম একজন রোগীর মৃত্যুর তথ্য জানায় স্বাস্থ্য অধিদপ্তর।
বিভাগ : বাংলাদেশ
- এক দল ডিসেম্বরে ধাক্কা মেরে ফেলে দেবে, আরেক পতিত স্বৈরাচার ফিরে আসবে বলার মধ্যে যোগসূত্র পাওয়া যায়: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী
- সোনিয়া সরকার নিপার কবিতা
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার