প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্বের প্রভাবশালী নারী তালিকায় ৪৩ তম
০৮ ডিসেম্বর ২০২১, ০৭:১৫ পিএম | আপডেট: ০১ নভেম্বর ২০২৬, ০২:২৫ পিএম
আন্তর্জাতিক ডেস্ক:
যুক্তরাষ্ট্রে বাণিজ্য বিষয়ক সাময়িকী ফোর্বস বিশ্বের প্রভাবশালী ১০০ নারীর তালিকা প্রকাশ করেছে। চলতি বছর বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই তালিকায় ৪৩ তম স্থানে রয়েছেন। টানা কয়েক বছর ধরেই বিশ্বের প্রভাবশালী নারীর তালিকায় রয়েছেন জাতির জনক বঙ্গবন্ধুর তনয়া।
এর আগে ২০২০ সালে ফোর্বসের তালিকায় শেখ হাসিনা ৩৯তম অবস্থানে ছিলেন। তার আগে ২০১৯ সালে ২৯, ২০১৮ সালে ২৬, ২০১৭ সালে ৩০, ২০১৬ সালে ৩৬ এবং ২০১৫ সালে ৫৯ তম স্থানে ছিলেন তিনি।
মঙ্গলবার (৭ ডিসেম্বর) ফোর্বস ম্যাগাজিনের ওয়েবসাইটে দ্য ওয়ার্ল্ড’স হান্ড্রেড মোস্ট পাওয়ারফুল উইমেন ২০২১ শীর্ষক তালিকা প্রকাশিত হয়। এতে বিশ্বের ১০০ প্রভাবশালী নারীর পরিচয় এবং তাদের ইতিবাচক বিভিন্ন দিক তুলে ধরা হয়।
ফোর্বস লিখেছে, শেখ হাসিনা ওয়াজেদ বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে দীর্ঘ সময়ের প্রধানমন্ত্রী। বর্তমানে তিনি তার সরকারের চতুর্থ মেয়াদে দায়িত্ব পালন করছেন। তিনি নির্বাচনে চতুর্থবারের মতো জয়ী হয়েছেন এবং টানা তৃতীয় মেয়াদে ক্ষমতায় আছেন।
২০১৮ সালের ডিসেম্বরের নির্বাচনে সংসদের ৩০০ আসনের মধ্যে ২৮৮টিতেই জয়লাভ করে তার দল বাংলাদেশ আওয়ামী লীগ। চতুর্থ মেয়াদে খাদ্যনিরাপত্তা, শিক্ষায় প্রবেশাধিকার এবং স্বাস্থ্যসেবার মতো গুরুত্বপূর্ণ বিষয়ে মনোনিবেশ করার পরিকল্পনা রয়েছে শেখ হাসিনার।
ফোর্বসের প্রভাবশালী নারীর তালিকায় প্রথম অবস্থানে রয়েছেন অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোসের সাবেক স্ত্রী ম্যাককেনজি স্কট। জেফ বেজোসের সঙ্গে বিচ্ছেদের পর অ্যামাজনের ২৫ শতাংশ শেয়ারের মালিক হন এই নারী।
তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস, তৃতীয় স্থানে ইউরোপীয় সেন্ট্রাল ব্যাংকের প্রধান ক্রিসটিন লিগার্ডে, চতুর্থ মার্কিন অটোমেকার জিএম-এর প্রধান নির্বাহী মেরি বারা এবং পঞ্চম অবস্থানে রয়েছেন বিল গেটসের সাবেক স্ত্রী মেলিন্ডা ফ্রেঞ্চ গেটস।
বিভাগ : বাংলাদেশ
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ
- ঘোড়াদিয়ায় পরিত্যক্ত ঘরে এসআরবি'র অভিযান: অস্ত্র, গুলি, মাদক বিক্রির টাকা উদ্ধার
- প্রতিভা অন্বেষণে মুগ্ধতা ছড়াল বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা
- নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সকল অফিস শতভাগ ধূমপানমুক্ত ঘোষণা
- রায়পুরায় যাত্রীবাহি বাস হতে ১৪০ রাউন্ড কার্তুজসহ নারী গ্রেপ্তার
- বড় বড় রাখাল যারা, বনে বসে থাকে তারা
- পূজার ছুটি শেষে ফিরে দেখেন বাসায় রাখা ৫০ লাখ টাকা ও স্বর্ণালংকার চুরি