করোনায় গত ২৪ ঘণ্টায় কোনো রোগীর মৃত্যু হয়নি, শনাক্ত ২৬২
০৯ ডিসেম্বর ২০২১, ০৫:৫০ পিএম | আপডেট: ০১ নভেম্বর ২০২৬, ০২:২৫ পিএম
নিজস্ব প্রতিবেদক:
মহামারি করোনাভাইরাসে (কোভিড ১৯) আক্রান্ত হয়ে সারাদেশে গত ২৪ ঘণ্টায় কোনো রোগীর মৃত্যু হয়নি। দেশে গত বছরের ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। এরপর গত ২০ নভেম্বর প্রথম মৃত্যুশূন্য দিনের দেখা পায় বাংলাদেশ। আজ আবারও মৃত্যুশূন্য আরেক দিনের খবর পাওয়া গেল। গত ২৪ ঘণ্টায় করোনায় কোনো রোগীর মৃত্যু না হওয়ায় সর্বমোট মৃত্যু ২৮ হাজার ১০ জনই রয়েছে।
একই সময়ে আক্রান্ত হিসেবে নতুন করে শনাক্ত হয়েছেন ২৬২ জন। এ নিয়ে দেশে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫ লাখ ৭৮ হাজার ৫৫০ জনে। বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের করোনা পরিস্থিতি সংক্রান্ত নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় সরকারি ও বেসরকারি ৮৪৮টি ল্যাবরেটরিতে ২১ হাজার ৭২৪টি নমুনা সংগ্রহ ও ২১ হাজার ৪৯৬টি নমুনা পরীক্ষা করা হয়। এনিয়ে মোট নমুনা পরীক্ষার সংখ্যা বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ১ কোটি ১০ লাখ ৬২ হাজার ৯০২ জনে। গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্তের হার ১ দশমিক ২২ শতাংশ।
বিভাগ : বাংলাদেশ
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ
- ঘোড়াদিয়ায় পরিত্যক্ত ঘরে এসআরবি'র অভিযান: অস্ত্র, গুলি, মাদক বিক্রির টাকা উদ্ধার
- প্রতিভা অন্বেষণে মুগ্ধতা ছড়াল বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা
- নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সকল অফিস শতভাগ ধূমপানমুক্ত ঘোষণা
- রায়পুরায় যাত্রীবাহি বাস হতে ১৪০ রাউন্ড কার্তুজসহ নারী গ্রেপ্তার
- বড় বড় রাখাল যারা, বনে বসে থাকে তারা
- পূজার ছুটি শেষে ফিরে দেখেন বাসায় রাখা ৫০ লাখ টাকা ও স্বর্ণালংকার চুরি